Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অপহরণ থেকে বাঁচতে গিয়েই জীবনটা নিভল
বিভাগীয় সংবাদ সিলেট

অপহরণ থেকে বাঁচতে গিয়েই জীবনটা নিভল

By Shamim RezaJanuary 22, 2020Updated:January 22, 20203 Mins Read

অপহরণ থেকে বাঁচতে গিয়েই জীবনটা নিভল

Advertisement
জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নয়, অপহরণকারীদের হাত থেকে বাঁচতে গিয়েই মেধাবী ছাত্রী মদিনাতুল কিবরিয়া জেরিনের জীবন নিভে গেল। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী জেরিনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়, নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধে। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল রহস্য।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে অপহরণকারী জাকির হোসেনকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতে জাকির হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের ছেলে। এর আগে জেরিনের বাবা আব্দুল হাই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ সুপার জানিয়েছেন, বাকি দুই আসামি একই উপজেলার পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে অটোরিকশাচালক নূর আলম (২০) এবং জাকিরের সহযোগী একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় মিয়া (২০) পুলিশের নজরদারিতে রয়েছে।

এসপি জানান, সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং রিচি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী জেরিন। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। সে পিইসি ও জেএসসিতে জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়। দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে তার রোল ছিল ১। প্রায়ই জেরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন জাকির। এক মাস আগে বিষয়টি জাকিরের পরিবারকে জানালে তাঁর মা-বাবা তাঁকে শাসিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে অপহরণের পরিকল্পনা করেন জাকির।

গত শনিবার সকালে নূর আলমের অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। আগে থেকেই গাড়িতে ছিলেন হৃদয়। পথিমধ্যে অটোরিকশায় তুলে নেওয়া হয় জাকিরকে। অটোরিকশাটি জেরিনের স্কুল পেরিয়ে গেলেও তাকে নামানো হচ্ছিল না। এ সময় নামার চেষ্টা করলে অপহরণকারীদের সঙ্গে জেরিনের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সে অটোরিকশা থেকে লাফ দিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেরিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সকালে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে—এমন খবর প্রচার করা হলে অটোরিকশাচালকের শাস্তির দাবিতে আন্দোলনে নামে এলাকাবাসী ও জেরিনের সহপাঠারীর। ওই দিন রাতেই থানায় হত্যা মামলা করেন জেরিনের বাবা। একপর্যায়ে গতকাল মঙ্গলবার জাকিরকে গ্রেপ্তার করলে তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, জাকির গ্র্যাজুয়েশন শেষ করে বেকার ছিলেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তার করলে ঘটনার আরো কারণ খুঁজে পাওয়া যাবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। এখন হত্যা মামলা হওয়ায় কবর থেকে জেরিনের লাশ তুলে ময়নাতদন্ত করা হবে।

রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

জেরিনের বাবা আব্দুল হাই বলেন, ‘আমার মেয়ের ৩ তারিখ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, এখন আর নেই। আমার মাথায় আসমান ভাইঙ্গা পড়ছে। আমরা এখন আশায় আছি খুনিদের বিচার হবে।’ সূত্র : কালেরকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa