একটি সোনার কলস হাতে নিয়ে বিস্ময়ে হতবাক অপু বিশ্বাস। হঠাৎ পাওয়া এই বিশেষ উপহারের পেছনে ছিল তারই এক গোপন ইচ্ছা, যা এতদিন জানতেন মাত্র দু’জন মানুষ। অবশেষে সেই গল্পই উঠে এলো বিশেষ এক আয়োজনে।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, তার হাতে দেখা গেছে একটি সোনার কলস। তবে এটি শুধু একটি উপহার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ স্মৃতি ও না-বলা গল্প।
বগুড়ার মমইন-এ অনুষ্ঠিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অপু বিশ্বাসের একটি পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। তবে সেই আয়োজনের আগের দিন, ৬ এপ্রিল রিহার্সেলের ফাঁকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিষয়টি তখন দু’জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
অবশেষে সেই ইচ্ছা পূরণে মঙ্গলবার (২ জুন) আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেন ফরিদুর রেজা সাগর। অপ্রত্যাশিত এ আয়োজনে বিস্মিত হয়ে পড়েন অভিনেত্রী নিজেও।
রহস্যঘেরা এই বিশেষ পর্বে অপু বিশ্বাস স্মৃতিচারণ করেন সেই দিনের নানা ঘটনা নিয়ে। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশেষ এই পর্বটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



