Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার অপ্রতুল সহায়তা, শীতে কাবু উত্তরের মানুষ
বিভাগীয় সংবাদ রংপুর রাজশাহী স্লাইডার

অপ্রতুল সহায়তা, শীতে কাবু উত্তরের মানুষ

By Hasan MajorDecember 21, 20203 Mins Read

অপ্রতুল সহায়তা, শীতে কাবু উত্তরের মানুষ

Advertisement
জুমবাংলা ডেস্ক: উত্তর-পশ্চিমসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বইছে শৈত্যপ্রবাহ৷ বেড়েছে ঠান্ডার তীব্রতা৷ পর্যাপ্ত সহায়তা না থাকায় কষ্টে আছেন শ্রমজীবী মানুষ৷ শীতজনিত রোগে ভুগছে শিশু ও বৃদ্ধরা৷ হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা৷ খবর ডয়চে ভেলের।

শনিবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে৷ রোববার তা কিছুটা বেড়ে ৭ ডিগ্রি হয়েছে৷ কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার ডয়চে ভেলেকে জানান, রোববার কুড়িগ্রাম ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী দুই দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে৷ তবে ধীরে ধীরে রাতের তাপমাত্রাও বাড়বে৷

কনকনে শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ৷ উত্তরের কয়েকটি জেলার কয়েক হাজার মানুষ রয়েছেন নিদারুণ শীত কষ্টে৷ অসহায় জীবন যাপন করছেন খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষজন৷ শীত বস্ত্রের অভাবে ভোগান্তিতে রয়েছেন বহু মানুষ৷

দ্রুত সহায়তা দরকার

কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন৷ গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ৷ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই৷ কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম জানান, সরকারিভাবে জেলার হতদরিদ্র মানুষের মাঝে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে৷ এছাড়া জেলার নয় উপজেলায় গরম কাপড় কিনে বিতরণের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে৷

তবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব ডয়চে ভেলেকে বলেন, ‘‘এ পর্যন্ত সরকারিভাবে ৪৫০ পিস কম্বল পাওয়া গেছে৷ আমার ইউনিয়নের ২০ হাজার পরিবার রয়েছে৷ এদের অধিকাংশ চরাঞ্চলের মানুষ৷ এদের অধিকাংশ হতদরিদ্র৷ আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকাও করেছি৷ কিন্তু সরকারি বা বেসরকারি কোন ধরনের সহায়তা না আসায় মানুষগুলো খুব কষ্টে দিন পার করছেন৷ গত ২০ দিনে সাত-আট জন বয়স্ক মানুষ মারা গেছেন৷ শীতের কারণেই যে মারা গেছেন তা বলছি না৷ কিন্তু তাদের মৃত্যুর জন্য শীতও বড় কারণ৷ দ্রুত এখানকার মানুষের সহায়তা দরকার৷’’

হাসপাতালে বাড়ছে রোগী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফ জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে বয়স্ক ও শিশুরা বেশি হাসপাতালে আসছেন৷ গত কয়েকদিনে রোগীর সংখ্যাও বেড়ে গেছে৷ আগে যেখানে ২০-২২ জন রোগী আসত এখন সেখানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫-৪০ জন৷ বিশেষ করে শিশুদের নিউমোনিয়া বেশি হচ্ছে৷ তবে হাসপাতালে কারো মৃত্যু হয়নি৷”

ঢাকা শিশু হাসপাতালের নিউমোনিয়া বিভাগ ও এ্যাজমা সেন্টারের প্রধান সহযোগী অধ্যাপক কামরুজ্জামান কামরুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঢাকাতেও নিউমোনিয়ার রোগী বাড়ছে৷ বিশেষ করে শিশুদের শ্বাসকষ্ট বেশি হচ্ছে৷ আমরা সবাইকে বলছি, শিশুদের কোনভাবে ঠান্ডা লাগানো যাবে না৷ ঠান্ডার কারণেই এটা হচ্ছে৷ প্রতিটি শিশুকে দিনের একটা নির্দিষ্ট সময় অবশ্যই রোদে রাখতে হবে৷ ভালোভাবে শীতের পোশাক পরিয়ে রাখতে হবে৷ ঠান্ডা থেকে বুকে কফ বসে যাওয়ায় শিশুরা শ্বাসকষ্টে ভুগছে বেশি৷’’

যোগাযোগ বাধাগ্রস্থ

শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলও বাধাগ্রস্থ হচ্ছে৷ গত তিন দিনে নীলফামারি বিমানবন্দরে দুপুর একটা পর্যন্ত বিমান উঠানামা করতে পারেনি৷ অন্যদিকে রাত ১০টার পর থেকে আরিচা-দৌলতদিয়া এবং মাওয়া-কাঁঠালিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে৷ ফলে ফেরিঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে৷

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বর্তমানে যে শৈত্যপ্রবাহটি চলছে, এটি আস্তে আস্তে সরে যাচ্ছে৷ আপাতত তাপমাত্রা আর নামবে না৷ আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রার উন্নতি হবে৷ তবে এ মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহ আসছে৷ সেটার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে৷’’

কৃষির ক্ষতি

এদিকে, শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা৷ বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ছিটিয়েও তেমন ফল পাওয়া যাচ্ছে না৷ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শস্যভাণ্ডারখ্যাত উত্তরাঞ্চলে তাপমাত্রা তলানিতে নেমে গেছে৷ এ অবস্থায় বীজতলা পচে বোরোর চারা সংকট দেখা দেয়ার শঙ্কা তৈরি হয়েছে৷

কৃষকরা বলছেন, তারা বীজতলায় ছত্রাকনাশক ছিটাচ্ছেন৷ কুয়াশার হাত থেকে বাঁচাতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকেও রাখছেন৷ তবে অনেকসময় তাতেও কাজ হচ্ছে না৷ গত আমন এবং আউশ  মৌসুমে বন্যা ও বিরূপ আবহাওয়ার কারণে তারা ভালো ফলন পাননি৷ এবারের শীত-কুয়াশার কারণে বোরো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে৷

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, দেশে গতবছর বোরোর ফলন হয়েছিল দুই কোটি এক লাখ ৮১ হাজার ৩৭৯ মেট্টিক টন৷ এ বছর বোরোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৩১ হাজার ৪৭০ মেট্টিক টন৷ এর মধ্যে এখন পর্যন্ত শুধু হাওর এলাকায় বোরো ধান রোপণ শুরু হয়েছে৷ অন্য এলাকায় চারা প্রস্তুত করা হচ্ছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

July 8, 2026
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026

Latest News

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa