Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন পুতিন
আন্তর্জাতিক

‘অবন্ধুসুলভ’ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন পুতিন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 24, 20211 Min Read

পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য একটি ডিক্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপাপড়েন মারাত্মক বেড়েছে তখন তিনি এই নির্দেশ দিলেন। খবর পার্সটুডে’র।

গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশী মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেয়ার কথা বলেছেন, যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এরইমধ্যে এই আইন প্রকাশ করা হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেয়া হয়েছে যে, যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ চুক্তি সীমিতকরণ এমনকি বাতিল করতে পারবে।

Advertisement

ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে- ডিক্রি প্রকাশ করার দিন থেকেই আইন হিসেবে কার্যকর হবে এবং বাতিল না করা পর্যন্ত তা বৈধ হিসেবে বহাল থাকবে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, তারা মস্কোয় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ক্রাজেভস্কিকে জানিয়েছে যে, পোলিশ দূতাবাসের পাঁচজন কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৫ মে’র মধ্যে তাদেরকে দেশ ছাড়তে হবে।

রাশিয়ার তিনজন কূটনীতিককে বহিষ্কার করার জবাবে মস্কো পোল্যান্ড দূতাবাসের এই পাঁচ কর্মীকে বহিষ্কার করছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa