Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অবশেষে চালু হচ্ছে ওয়াটার বাস
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

অবশেষে চালু হচ্ছে ওয়াটার বাস

By Shamim RezaNovember 25, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম শহরের মুল সড়ক শাহ আমানত বিমানবন্দর থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল সড়ক। এটি এশিয়ান হাইওয়ে কিংবা ভিআইপি সড়ক নামেও পরিচিত। এ সড়কে চলাচলকারী জনগনের দুর্ভোগ লাগবে বিকল্প হিসেবে অন্য কিছু ভাবা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। যানজট এড়িয়ে বিমানবন্দর পর্যন্ত বিকল্প পথ হিসেবে নদী পথকে ব্যবহারের পরিকল্পনা নগরবীদদের। তারই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম নেভাল থেকে সদরঘাট পর্যন্ত চালু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ওয়াটার বাস।

আগামী ৫ ডিসেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থেকে এ ওয়াটার বাস সার্ভিস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ওয়াটার বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএস ট্রেডিং কর্তৃপক্ষ।

অত্যাধুনিক এ ওয়াটার বাস সার্ভিস সদরঘাট থেকে বিমানবন্দর যাত্রীদেরকে নিয়ে যাবে মাত্র ৩০ মিনিটে। শীতাতপ নিয়ন্ত্রিত দৃষ্টিনন্দন এ দ্বীতল ওয়াটার বাস চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ড্রাইডকের সঙ্গে যৌথ বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে এসএস ট্রেডিং নামে বেসরকারি সংস্থা। মূলত তারাই বাসগুলো চালাবে। নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বন্দর এবং ড্রাইডক কর্তৃপক্ষ তদারকি করবেন। প্রথম পর্যায়ে দুটি বাস দিয়েই এ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

৩৫ কিলো নটিকেল মাইল স্পিডের ৩৭ ফিট উচ্চতার ও ১১ ফিট প্রশস্থ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ওয়াটার বাসে ২৫টি করে আসন রয়েছে। স্ট্যান্ডিং হিসেবে ৫ জন যেতে পারবেন। রয়েছে পর্যাপ্ত লাগেজ স্পেস এবং ওয়াইফাই সুবিধা।

বিমানবন্দর টু সদরঘাট, সদরঘাট টু বিমানবন্দর এ পথে চলাচলকারী এ ওয়াটার বাসের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। শুধু বিমান যাত্রী নয়, যে কেউ এ সেবা গ্রহণ করতে পারবেন। বিমান যাত্রীদের জন্য বাড়তি সেবা হিসেবে নেভাল থেকে নিজস্ব এসি বাসে করে বিমানবন্দরে নামিয়ে দেওয়া হবে।

প্রথম পর্যায়ে ওয়াটার বাস দুটি প্রতিদিন ৫ বার করে (যাওয়া-আসা মিলে ১০ বার) চলাচল করবে। বিমানযাত্রীদের কথা মাথায় রেখে বিমানের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বাস ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। তবে অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় মাঝপথে যাত্রী ওঠা-নামার সুযোগ নেই।

ইতোমধ্যে সদরঘাট এবং নেভালে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন টার্মিনাল ও কাউন্টার ভবন। কাউন্টারে সামনে তৈরি করা হয়েছে বিশাল পার্কিং স্পেস।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক বলেন, ওয়াটার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের অনেক আগে থেকেই নেওয়া। চট্টগ্রামের মানুষের বিশেষ করে বিমান যাত্রীদের দুর্ভোগ লাগবে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রাইডক এ প্রকল্পটি দেখভাল করবে। ইতোমধ্যে ওয়াটার বাস পরিচালনাকারী সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান এসএস ট্রেডিং এর সঙ্গে যাবতীয় চুক্তিও শেষ। ওয়াটার বাসও তৈরি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এ সার্ভিস চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ড্রাইডকের নেওয়া ওয়াটার বাস সার্ভিসের উদ্যোগটির বাস্তবায়নকারী সংস্থা এসএস ট্রেডিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আধুনিক যাত্রীসেবা দিয়ে সর্বনিম্ন সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের। বিমানযাত্রীদের ঘাট থেকে বাসে পৌঁছে দেওয়া হবে বিমানবন্দরে। চাহিদার ওপর ভিত্তি করে এ সেবায় আরও নতুন নতুন বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ভাড়া বেশি বলে ইতোমধ্যে যে সমালোচনা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সেইভ টাইম, সেইভ মানি শ্লোগানে শুরু করছি। এখানে বিমানযাত্রীদের কথা মাথায় রাখা হয়েছে। এখানে খরচ অনেক বেশী। তাছাড়া যাত্রীদের বিমান বন্দরে পৌঁছে দেওয়া পর্যন্ত যেসব সেবা দেয়া হবে তার তুলনায় টাকা বেশি নয়।

তিনি আরও বলেন, ২৫ জন কর্মচারী, ফুয়েল কস্ট, দুটি টার্মিনাল কস্টসহ অনেক খরচ যা সংকুলান করে প্রতিবছর বন্দরকে দিতে হবে বছরে ১ কোটি টাকা। সুতরাং খরচ তো একটু বেশি পড়বেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.