Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অবশেষে বদলি শাজাহানপুরের সেই ইউএনও
বিভাগীয় সংবাদ রাজশাহী

অবশেষে বদলি শাজাহানপুরের সেই ইউএনও

By iNews DeskJanuary 25, 20213 Mins Read

অবশেষে বদলি শাজাহানপুরের সেই ইউএনও

Advertisement

জুমবাংলা ডেস্ক : অবশেষে বদলি হয়েছেন বগুড়ার শাজাহানপুরের ইউএনও মাহমুদা পারভীন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি ২০১৯ সালের ২৭ অক্টোবর শাজাহানপুরে ইউএনও হিসেবে যোগদান করেছিলেন।

ইউএনওর কার্যালয়ের তথ্যমতে, ইউএনও মাহমুদা পারভীরকে রাজশাহীর পরিবেশ অধিদফতরে উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। ইউএনওর বিরুদ্ধে প্রকল্পের টাকা আটকে রাখা, বাসায় বসে অফিস করাসহ নানা অভিযোগ রয়েছে।

অবরুদ্ধ ইউএনও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানের আবেদন করেও না পেয়ে ইউএনও মাহমুদা পারভীনের গাড়ি অবরুদ্ধ করা হয়।

গত বছরের ২১ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে শত শত ভুক্তভোগীরা মানববন্ধন করেন। ওই সময় ইউএনও মাহমুদা পারভীন গাড়িতে করে বের হচ্ছিলেন। ভুক্তভোগীরা ক্ষুব্ধ হয়ে সেই গাড়ি আটকে দিয়ে ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অভিযোগ উঠেছিল, গত বছরের দুর্গাপূজার প্রায় এক মাস আগে ইউএনওর কাছে আবেদন করেছিল উপজেলার রাধা গোবিন্দ মন্দিরের পূজা উদ্যোক্তা কমিটি। কিন্তু তাদের আবেদন আমলে নেননি ইউএনও মাহমুদা পারভীন। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন ও অবরুদ্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার হুমকি

বগুড়ায় যুবলীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার হুমকির অভিযোগ উঠেছিল ইউএনও মাহমুদা পারভীনের বিরুদ্ধে।

এ বিষয়ে গত ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগটি করেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি ও বগুড়া-৭ আসনের এমপির প্রতিনিধি নজরুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে ৪টার দিকে ইউএনও মাহমুদা পারভীনকে ফোন করেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। তিনি ইউএনওর কাছে বিজয় দিবসের কর্মসূচির বিষয়ে জানতে চান। তখন ইউএনও তাকে বলেন, ‘আপনি যুবলীগের নজরুল না? আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? আপনি আমাকে ফোন দেবেন না। আমি আপনাকে খুঁজতেছি! পেলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে দেব।’

বাসায় অফিস ও জনগণের ভোগান্তি

গত ডিসেম্বর মাসে ২০ থেকে ২২ দিন অফিসে না গিয়ে বাসায় ছিলেন ইউএনও মাহমুদা পারভীন। উপজেলা পরিষদ এলাকায় বাসা থেকেই অফিসের জরুরি কিছু ফাইলপত্র স্বাক্ষর করেছেন। ওই সময় সেখানে সেবা পাননি কোনো মানুষ। ইউএনওকে না পেয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

প্রকল্পের টাকা নেয়ার অভিযোগ

ইউএনও মাহমুদা পারভীনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছিল। এ অভিযোগে গত ২৯ অক্টোবর মানববন্ধন করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয়রা। উপজেলার মাঝিড়া বটতলা এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে অভিযোগ তোলা হয়েছিল, ২০১৯-২০২০ অর্থবছরের এমপির টিআর বরাদ্দ ও সাধারণ বরাদ্দের ২৪টি প্রকল্পের অধীনে ১২ লাখ টাকা আটকে রেখেছিলেন ইউএনও মাহমুদা পারভীন। বারবার ধরনা ধরলেও তিনি টালবাহানা করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে উপজেলার ২৪টি প্রতিষ্ঠান।

জগন্নাথপুর দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমান ওই সময় বলেছিলেন, তার প্রতিষ্ঠানের মাঠের গর্ত ভরাট প্রকল্পের অধীনে ৩ টন টিআর বরাদ্দ দেয়া হয়। কাজ শেষ হলেও বরাদ্দের ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়নি। সূত্র : ডেইলী বাংলাদেশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa