Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news অবশেষে বরখাস্ত হাথুরুসিংহে
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে বরখাস্ত হাথুরুসিংহে

By Tarek HasanOct 15, 2024, 6:16 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আলোচনায় রয়েছেন টাইগারদের হেড কোচ হাথুরুসিংহে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর এই কোচকে কেন রাখা হয়েছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। হাথুরুর অধীনে সবশেষ ভারত সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

কোচ হাথুরুসিংহ

এবার লঙ্কান এই হেড মাস্টারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে এই শ্রীলঙ্কানকে অব্যাহতি দিলো বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে দলের দারুণ পারর্ফমের পর এক প্রকার টিকে গিয়েছিলেন হাথুরু। তবে ভারতের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর সমালোচনার তির আবার ঘুরে আসে তার দিকে। শেষ পর্যন্ত আজ বাংলাদেশ ক্রিকেটে অধ্যায় শেষ হলো হাথুরুসিংহের।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেবার তার সঙ্গে চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার মাসখানেক পরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে।

দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

৬৬৯ জনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ

দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান- ৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক- ৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

May 23, 2026, 8:17 AM Asia/Dhaka
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
Latest News
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp