
এর আগে ৭৮ বছর বয়েসি বাম ঘরণার নেতা বার্নি স্যান্ডার্স ২০১৬ সালেও ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে সে বার হিলারি ক্লিনটনকে মনোনয়ন দেয় দলটি।
এবারও ডেমোক্রেটিক পার্টিতে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন বার্নি স্যান্ডার্স। তবে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রাইমারিতে অনেকটাই পিছিয়ে পড়েন তিনি। কিন্তু সরে না দাঁড়িয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বার্নি স্যান্ডার্স। তবে বুধবার তার ক্যাম্পেইন টিমের উদ্দেশে এক অনলাইন কনফারেন্স কলে জানান, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এসময় ক্যাম্পেইন টিমের উদ্দেশে বার্নি স্যান্ডার্স বলেন, আমি মনে করি আপনারা সত্যটা জানেন। আমরা সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ৩০০ ডেলিগেট ভোটে পিছিয়ে রয়েছি। ফলে জয় পাওয়া প্রায় অসম্ভব।
এসময় জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রগতিশীল ধ্যান-ধারণাগুলো এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



