Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ অবহেলাজনিত কারণে তিন কিশোরের মৃত্যু: তদন্ত চলছে তিনভাবে
খুলনা বিভাগীয় সংবাদ

অবহেলাজনিত কারণে তিন কিশোরের মৃত্যু: তদন্ত চলছে তিনভাবে

By Shamim Rezaআগস্ট 16, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রে দায়িত্বরতদের অবহেলা ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। অন্যদিকে এ ঘটনায় গ্রেফতার ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু লাইছকে নিয়ে তিন সদস্যের যে তদন্ত কমিটি করা হয়েছিল, সে কমিটিও কাজ শুরু করেছে।

সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক সৈয়দ মো. নূরুল বশিরকে প্রধান করে যে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়, সে কমিটি শনিবার থেকেই কাজ শুরু করে। সৈয়দ মো. নূরুল বশির বলেন, তারা ইতিমধ্যেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোরদের সাথে কথা বলেছেন। এছাড়া ঘটনাস্থল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অফিস পরিদর্শন ও সংশ্লিষ্ট আরও অনেকের সাথে তারা কথা বলেছেন। প্রশাসনের লোকজনের সাথেও তারা কথা বলবেন। এরপর ঢাকায় ফিরে কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট জমা দেবেন। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে কিছু সুপারিশমালাও ওই রিপোর্টে থাকবে বলে তিনি জানান।

সৈয়দ মো. নূরুল বশির আরও বলেন, তারা মূলত বিভাগীয় তদন্ত করবেন। বৃহস্পতিবারের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিদের সংশ্লিষ্টতা আছে কিনা, তাদের দায়িত্ব পালনে ত্রুটি আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিভাগীয় এ তদন্তের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। আর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের যে তদন্ত কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় করেছে, সে কমিটিও তাদের মতো করে কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্পট মার্ডার নয়। কর্তৃপক্ষের অবহেলার কারণেই দুঃখজনক এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে। শিশু উন্নয়ন কেন্দ্রে স্থায়ী ডাক্তার নেই। আহতদের যদি সময়মতো হাসপাতালে নেওয়া যেতো, তাহলে হয়তো মৃত্যুর ঘটনা এড়ানো যেতো।

এদিকে, এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান জানান, আদালত শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তার রিমান্ড আবেদন মঞ্জুর করার পরপরই শনিবার থেকেই আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। আজ রবিবারও এই জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল।

গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্দয়ভাবে পিটিয়ে তিন কিশোরকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ১৫ কিশোর। প্রথম দিকে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, কেন্দ্রে থাকা কিশোররা দুই গ্রুপে ভাগ হয়ে মারামারি করায় এ হতাহতের ঘটনা ঘটে। কিন্তু পরে আহত কিশোরদের বক্তব্য ও পুলিশের তদন্তে স্পষ্ট হয় যে কর্মকর্তা কর্মচারীদের মারপিটের কারণেই তিন কিশোরের মৃত্যু ও ১৫ কিশোর আহত হয়। পরে মৃত কিশোর রাব্বির পিতা রোকা মিয়া বাদি হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা কর্মচারিদের আসামি করা হয়। পরে পুলিশ কেন্দ্রের ১৯ কর্মকর্তা, কর্মচারি ও আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের পর ওই কেন্দ্রের সহকারী পরিচালকসহ ৫ কর্মকর্তাকে গ্রেফতার করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa