Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ অবাধে পরকীয়া চালাতেই ট্রিপল মার্ডার, খলনায়িকা গ্রেফতার
বরিশাল বিভাগীয় সংবাদ

অবাধে পরকীয়া চালাতেই ট্রিপল মার্ডার, খলনায়িকা গ্রেফতার

By Shamim Rezaডিসেম্বর 10, 20193 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলায় আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য অবশেষে উদঘাটিত হয়েছে। কুয়েত প্রবাসী ইমাম আবদুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর পরকীয়া প্রেমের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যের এই ‘খলনায়িকাকে’ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১১টায় কুয়েত প্রবাসীর স্ত্রী মিশুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার মিশুকে বানারীপাড়া থেকে বরিশাল আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ‘ট্রিপল মার্ডারে গ্রেপ্তার জাকির হোসেন ও জুয়েলের দেওয়া জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুর জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এরপর তাকে বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান দুই আসামি জাকির ও জুয়েল আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার রাতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই আসামির মধ্যে রাজমিস্ত্রি জাকির হোসেন তিন বছর আগে প্রবাসী আবদুর রবের বাড়ি নির্মাণ করেন। সে সময় মিশরাত জাহান মিশু রাজমিস্ত্রি জাকিরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই থেকে প্রায়ই প্রবাসীর বাড়িতে আসা-যাওয়া করতেন জাকির।

এক পর্যায়ে ছেলের বউ ও রাজমিস্ত্রির পরকীয়া ধরে ফেলেন প্রবাসীর মা মরিয়ম বেগম। এ নিয়ে ছেলের বউ ও শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং সেই সূত্র ধরেই মূলত হত্যার পরিকল্পনা হয়। সে মোতাবেত গত শুক্রবার রাতে সহযোগী জুয়েলকে নিয়ে প্রবাসীর ঘরে প্রবেশ করেন জাকির। তারা দুজনে মিলে প্রবাসীর মা ও ভগ্নিপতিসহ তিন জনকে হত্যা করেন।

প্রথমে তারা প্রবাসীর খালাতো ভাই ভ্যানচালক ইউসুফকে (২২) শ্বাসরোধ করে হত্যা করেন। পরে প্রবাসীর মা মরিয়ম বেগমকে (৭৫) একইভাবে হত্যা করার সময় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা প্রবাসীর বোন জামাই শফিকুল আলম ঘুমের মধ্যে কাশি দিলে ঘাতকরা মনে করেন তিনি (শফিকুল) বিষয়টি টের পেয়েছেন। ফলে ধরা পড়ার ভয়ে তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের বিষয়টি ডাকাতি বলে প্রমাণ করা।

জানা গেছে, এই দুই আসামি আদালতে জবানবন্দি দেওয়ার পরে ঘটনার সঙ্গে প্রবাসীর স্ত্রী জড়িত থাকা এবং পরকীয়ার বিষয়টি সামনে চলে আসে।

এদিকে পরকীয়া প্রেমিকের সঙ্গে নির্বিঘ্নে মিলিত হতে ও সংসারে স্বাধীনভাবে বিচরণ করে কর্তৃত্ব নিজের হাতে নিতে তার সঙ্গে পরিকল্পনা করেন মিশু। পূর্বপরিকল্পিতভাবে শাশুড়িসহ তিনজনকে তিনি হত্যা করিয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান।

শিশির আরও জানান, ঘাতকদের পথের কাটা হিসেবে মূল টার্গেট ছিল বৃদ্ধা মরিয়ম বেগম ও তার বোনের ছেলে ইউসুফ।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা ও কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আবদুর রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি ও সাবেক স্কুল শিক্ষক শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফকে নৃশংসভাবে হত্যা করা হয়।

শনিবার সকালে ঘটনাস্থল থেকে রাজমিস্ত্রি জাকির হোসেন ও রাতে র‌্যাবের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে বরিশাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa