
সরকারি হিসাবে গত ২০১৮ সালের শেষে ইতালিতে ৫ লক্ষ ৩০ হাজার অবৈধ অভিবাসীর তথ্য রয়েছে। বর্তমানে এই সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ
কয়েক হাজার বাংলাদেশিও রয়েছে। ইতালির বর্তমান সরকার সাধারণ ক্ষমার আওতায় এই বৈধকরণের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০০২ সালের সাধারণ ক্ষমার আওতায় ৬ লক্ষ ৫০ হাজার অবৈধ অভিবাসী ইতালিতে বৈধ হবার সুযোগ পেয়েছিলেন।
সেইসব নতুন শ্রমিকরা পাঁচ বছর পরেও ৮৫ শতাংশ কর্মে নিয়োজিত ছিলেন। যা ইতালির অর্থনীতিতে সহায়ক ভূমিকা রেখেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



