Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর
ঢাকা বিভাগীয় সংবাদ

অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

By Saiful IslamOctober 24, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকায় অন্যের জমি অবৈধভাবে দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর ও গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভূক্তভোগী গৃহবধু রানু বেগম বাদি হয়ে রবিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

Advertisement

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১১টার দিকে ভূক্তভোগী গৃহবধু রানু বেগমের স্বামী মোঃ লাভলু মিয়ার পৈত্রিক জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করে পৌলি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৫২), আওলাদ হোসেনের ছেলে মো: আহাদ (২২), বিল্লাল হোসেনের ছেলে মো: সজিব হোসেন ও বান্দুটিয়া গ্রামের মো: সাব্বির (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন। সেসময় ওই গৃহবধুর শাশুড়ি আমেনা বেগম (৬৫) তাদেরকে বাধা দিলে বিবাদীরা আমেনা বেগমকে এলোপাথারীভাবে মারপিট করে। তখন শাশুড়িকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে রানু বেগমকেও এলোপাথারীভাবে মারপিট করে। সেসময় মো: আহাদ হোসেন রানু বেগমের জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নানা রকম হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত আওলাদ হোসেন বলেন, ওই জমি নিয়ে আমি কোর্ট থেকে রায় পেয়েছি। আমি উকিলের কথামত জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের বাধা দেয়। আমি তাদের ফিরাতে গেলে তারা আমাকে মারধর করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa