
আটককৃত তিন যুবক হল ভারতের ফাঁলাকাটা জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২০), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (২০)।
বুড়িমারী ৬১ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানায়, বর্ডারগাড বাংলাদেশ তিস্তা-২ এর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানির টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবি পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িমারী জিরো লাইনে পতাকা বৈঠক হয়নি। বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, ভারতীয় তিন যুবক আটকের সত্যতা স্বীকার করে জানান, ভুলবশত ওই তিন ভারতীয় যুবক বাংলাদেশে প্রবেশ করে। পতাকা বৈঠকের জন্য ভারতীয় চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফের কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



