Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে আটক ২১৪
খুলনা বিভাগীয় সংবাদ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে আটক ২১৪

By iNews DeskNovember 21, 20192 Mins Read

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে আটক ২১৪

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিদিনই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন অসংখ্য নারী-পুরুষ ও শিশু। গত কয়েকদিনে ভারত থেকে আসা ২১৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

আটক লোকজনের দাবি, তারা বাংলাদেশের নাগরিক। তবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। মূলত ভারতের জাতীয় নাগরিক তালিকা বা এনআরসির কারণে আতঙ্কে ও নানা চাপে তারা দেশে ফিরে এসেছেন।

মহেশপুর থানার পুলিশ জানিয়েছে, গত ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১৩ জন বেদেসহ ১২৯ জন পূর্ণবয়স্ক নারী-পুরুষ ও ২৩ শিশু আটক হয়েছে। তবে বিজিবির তথ্যমতে, আটক নারী-পুরুষ ও শিশুর সংখ্যা ২১৪ জন।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আটক নারী-পুরুষকে বিজিবি থানায় সোপর্দ করার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তিনি জানান, আটক হওয়া লোকজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছেন। তারা ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ক্লিনারের কাজ করতেন। এ ছাড়া নারীরা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেছেন। আটকরা অধিকাংশ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা, পিরোজপুর জেলার ইন্দুরকানী ও মঠবাড়িয়া এবং খুলনার বাসিন্দা বলে দাবি করছেন। তারা আরও জানিয়েছেন, কেউ দুই বছর, কেউ ৫ থেকে ১০ বছর, কেউবা আরও অনেক আগে পাসপোর্টবিহীন অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।

বিজিবি জানায়, মহেশপুর সীমান্তের মাটিলা, লেবুতলা, মকধ্বরপুর, বাঁশবাড়ি, পলিয়ানপুরসহ বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলেও ভারতের বেঙ্গালুরু, কর্ণাটক, উত্তরপ্রদেশে বসবাস করছিলেন।

এ ব্যাপারে ঝিনাইদহ বিজিবি-৫৮ পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, এখন পর্যন্ত যারা এ দেশে এসেছেন তাদের বেশিরভাগই মুসলমান। তারা জানিয়েছেন, মূলত এনআরসিতে অন্তর্ভুক্ত না হওয়ায় আতঙ্কে সীমান্ত ক্রস করছেন। বিষয়টি তিনি হেড কোয়ার্টারকে জানিয়েছেন। তারা আসাম থেকে এসেছেন কি-না সেটা খতিয়ে দেখা দরকার।

বিজিবি পরিচালক আরও জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে বিশেষ করে নারীদের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। কারণ, তাদের মধ্যে কেউ যৌন কর্মী হয়ে থাকতে পারেন। তাদের দেহে এইডস জীবাণু রয়েছে কি-না পরীক্ষা করা দরকার।

বিষয়টি নিয়ে জেলা মানবাধিকার বাস্তবায়ন ফোরামের মুখপাত্র আমিনুর রহমান টুকু জানান, এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে ভারতের আসামে এনআরসির পর থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ বেড়েছে। তারা আদৌ বাংলাদেশি কি-না, সেটি খতিয়ে দেখা জরুরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa