Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিল্প ও সাহিত্য অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন
শিল্প ও সাহিত্য

অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন

By Shamim RezaNovember 14, 20192 Mins Read

অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত গুলতেকিন
স্বামী আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিন খান। ছবি: সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : বিয়ে করেছেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী কবি গুলতেকিন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার বইছে।

সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গুলতেকিনের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহনাজ গাজী কবি গুলতেকিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিখেছেন, সবারই সুখী হওয়ার অধিকার রয়েছে। অভিনন্দন।

কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত তিনি (গুলতেকিন) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরও আগেই বিয়ের সিদ্ধান্ত নিলে ভালো হতো।

আল-আমিন আজাদ নামে একজন লিখেছেন, ‘সব বাস্তবতার পরও বিবাহ একটি পবিত্র, শুদ্ধ ও স্বর্গীয় ভালবাসার বন্ধন। গুলতেকিন খান এবং চিকিৎসক-কবি আফতাব আহমেদের নতুন দাম্পত্যময় জীবন সুখী হোক।’

এছাড়া অনেকেই বলেছেন, আমাদের সমাজে জীবনের এই পর্যায়ে এটা করতে যথেষ্ট সাহসের প্রয়োজন। এটা অনেককে উৎসাহ যোগাবে।

জাকির হোসাইন মুনশি নামের একজন বলেছেন, ‌এমন সুন্দর সিদ্ধান্ত তো আরও আগেই নেয়া উচিত ছিল, হয় তো ছেলেমেয়ে ছোট থাকার কারণেই এই সিদ্ধান্ত আগেই নেননি। তাদের দাম্পত্য সুখের হোক এই কামনা করি।

আজিজুর রহমান শাহীন লিখেছেন, দেরিতে হলেও গুলতেকিন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। শুভ কামনা উভয়ের জন্য।

ফেরদৌস আজম লিখেছেন, খুব ভাল হয়েছে। বিবাহ হলো সব নবী রাসুলের সুন্নাত। বাংলার সমগ্র মুমিন মুসলিম জনগণ এই বিবাহকে সমর্থন করবে। ইসলাম ধর্ম সব সময় এই ভাল কাজকে সমর্থন দেয়।

হুমায়ূন শাওনকে বিয়ে করার আগে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের।

গত সাত থেকে আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এ বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সখ্যতা থেকে প্রেমে গড়ায়। নিয়মিত সন্তানদের নিয়েও আফতাব আহমেদের সঙ্গে তার সুন্দর সময় কাটতে থাকে।

আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। তাদের একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

গত ২৫ অক্টোবর গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’ স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দিত করেন এবং তার ভালোবাসাময় জীবনের শুভকামনা করে অসংখ্য মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। পরে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে এক পুত্রসহ তিন কন্যা সন্তান রয়েছেন। ২০১২ সালে হুমায়ূন আহমেদ ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Journalist Mobarak Azad’s Two Books

বই মেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের দুই বই

March 7, 2026

জুলাই-আগস্টের দেয়ালচিত্র ও গ্রাফিতি নিয়ে বই প্রকাশ

December 6, 2024

অফলাইন ছাড়িয়ে অনলাইনেও চলছে ‘ছাতিম’ নিয়ে মাতামাতি

October 17, 2024

Latest News

Journalist Mobarak Azad’s Two Books

বই মেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের দুই বই

জুলাই-আগস্টের দেয়ালচিত্র ও গ্রাফিতি নিয়ে বই প্রকাশ

অফলাইন ছাড়িয়ে অনলাইনেও চলছে ‘ছাতিম’ নিয়ে মাতামাতি

কিমেরা উৎসবে জাতীয় কবির সিন্ধু হিন্দোলের স্প্যানিশ সংস্করণের উন্মোচন

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

কাশফুলে ভেসে যাওয়া শরৎ এখন পূর্ণ যৌবনা, হৃদয় কাড়ছে প্রকৃতিপ্রেমীদের

Taslima Nasrin

কোটা নিয়ে এবার যা বললেন তসলিমা নাসরিন

নাইনটিন এইটি-ফোর

জর্জ অরওয়েলের যে উপন্যাস বিশ্বরাজনীতে প্রভাবশালী হয়ে উঠেছিলো

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম থিওরির প্রভাব কতটা?

ছায়ানটে রবীন্দ্র-উৎসবের শেষ দিন আজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa