Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাতারের অর্থমন্ত্রী আলী শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়ে। এ বিষয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০১৩ সালের জুনে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা গ্রহণের পর আল-এমাদিকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। এরপর থেকে তিনি সেই দায়িত্ব পালন করে আসছেন।

দেশটির অর্থ ব্যবস্থার বলিষ্ঠ ব্যক্তিত্ব বলা হয় তাকে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় ঋণপ্রদানকারী ব্যাংক।

এছাড়া কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বেও রয়েছেন এমাদি।

এমাদি ২০১৪-১৫ অর্থবছরে কাতারের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের দায়িত্বে ছিলেন যা কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনা ত্বরান্বিত করেছিল।

তরলকৃত গ্যাসের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ কাতার। কিন্তু গত বছর করোনাভাইরাসের কারণে বৈশ্বিকভাবে জ্বালানির চাহিদা কমে যায় ফলে দেশটির অর্থনীতি ৩.৭ শতাংশ সংকুচিত হয়ে পড়ে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, কাতারের অর্থনীতির এই সংকোচন প্রত্যাশার চেয়ে কম ছিল এবং উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম।

ব্যাংকার নামে অর্থনীতি বিষয়ক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের তালিকায় এমাদি ২০২০ সালে উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠ মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

আগামী বছর কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আসর উপলক্ষে গত কয়েক বছর ধরে বড় অবকাঠামোতে বিনিয়োগ করে আসছে দেশটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর থেকে বড় প্রকল্পে বিনিয়োগ করা কমানো হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.