Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি নবজাতককে ঘিরে উচ্ছ্বাস
আন্তর্জাতিক প্রবাসী খবর

অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি নবজাতককে ঘিরে উচ্ছ্বাস

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 20202 Mins Read

অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি নবজাতককে ঘিরে উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক স্বাস্থ্য অধিদফতরের অফিসিয়াল ফেইসবুক পেজে ছবি পোস্ট দিতেই অভিনন্দনের জোয়ার। স্থানীয় সাংসদ কমেন্টে বলে দিলেন, এই ছেলে উওলিনগন হাসপাতালের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বার্থ ইউনিটের ম্যানেজার তো রীতিমতো ফুল-মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। যাকে ঘিরে এত আলোচনা তার বয়স মাত্র দুদিন। নাম আন্দালিব রহমান।

ঘটনার এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর উওলিনগনের শতবর্ষী পত্রিকা ইলাওয়ারা মারকুরিতেও বুধবার সকালে জন্ম নেয়া বাচ্চাটিকে নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন?

বাগেরহাটের বাসিন্দা তাহেরা উর্মি এবং মাহবুবুর রহমানের ছেলের যেখানে জন্ম হয়েছে, সেটি অস্ট্রেলিয়ার বহুল আলোচিত একটি বিলাসবহুল হাসপাতাল। একবার দেখলেই পাঁচতারকা হোটেলের মতো মনে হবে। কোটি কোটি টাকা খরচ করে হাসপাতালটির বার্থ ইউনিট সম্প্রতি নতুনভাবে সাজানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এমন আধুনিক বার্থ ইউনিট অস্ট্রেলিয়ায় তো বটে; গোটা পৃথিবীতে বিরল। এই ইউনিট চালুর পর আন্দালিবেরই প্রথম জন্ম হলো।

Advertisement

গত মঙ্গলবার নতুন ইউনিটের কার্যক্রম শুরু হয়। সেদিন কোনো গর্ভবতী ডেলিভারির জন্য হাসপাতালে যাননি। বুধবার স্থানীয় সময় রাতে মাহবুবুর রহমান তার স্ত্রী তাহেরাকে নিয়ে সেখানে যান। তাদের সন্তান পৃথিবীতে আসে গভীর রাতে, সাড়ে তিনটার দিকে।

ডাক্তারদের আয়োজন দেখে নতুন মা হওয়া উর্মি রীতিমতো উচ্ছ্বসিত। ইলাওয়ারাকে তিনি বলেন, ‘অনেক ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে। খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু নতুন ইউনিটে ঢোকার পর সত্যি দারুণ অনুভূতি হয়েছিল।’

প্রতিবেদন থেকে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে উর্মি তার স্বামীকে নিয়ে ১৮ মাস আগে অস্ট্রেলিয়ায় যান।

তিনি বলেন, ‘আমার ছেলেকে মা-বাবা বাংলাদেশ থেকে দেখতে আসতে চেয়েছিলেন। কিন্তু মহামারীর কারণে সেটি সম্ভব হয়নি। এত সুন্দরভাবে ওকে পৃথিবীতে আনায় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’

এই হাসপাতালটিতে প্রতি বছর প্রায় ২ হাজার ৫০০ শিশুর জন্ম হয়। ২২ বছরের ক্যারিয়ারে অনেক শিশুর জন্ম দেখেছেন মিসেস আতকিন। কিন্তু নতুন ইউনিটের মতো এমন সুবিধা দেখে নিজেই এখন অবাক এই নারী চিকিৎসক।

‘স্থানীয় নারীরা বিশ্বমানের হাসপাতালে সন্তান প্রসবের সুযোগ পাচ্ছে, এটি ভাবতেই ভালো লাগছে। একজন নারীর জন্য যা যা দরকার, তার সব সুবিধা আমরা রেখেছি।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa