Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মা-বাবার খেদমত করলে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। বাবা-মার দোয়া কারও ওপর থাকলে মনে করবে আল্লাহর রহমত রয়েছে। তাই যাদের মা-বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা-বাবার খেদমত করবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহাসিক মাদানী নগর মাদরাসার মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, তোমরা কখনও অহংকার করবে না। সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। দেশকে ভালবাসবে।

প্রবীন এ রাজনীতিবিদ আরও বলেন, এক শ্রেণির ভন্ড ইসলামকে নষ্ট করে দিচ্ছে। তারা ইসলামের অপপ্রচার করছে। তাই তোমাদেরকে ইসলামের সঠিক পথ প্রদর্শন করতে হবে। তোমাদের উদ্দেশ্য ঠিক থাকলে আবশ্যই আল্লাহর রহমত তোমাদের পাশে থাকবে।

উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল কাউন্সিলর-২ মতিউর রহমান মতি, মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্যাহ, নাসিক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.