Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অ্যাপলের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

অ্যাপলের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

By Saiful IslamMarch 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সরকার। মামলার অভিযোগে বলা হয়েছে, কূটকৌশল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অ্যাপল।

অ্যাপলের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

Advertisement

এই প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিটি তার সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের অ্যাপস্টোরের অপব্যবহার করছে বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে দেশটির বিচার বিভাগ। মামলা চালিয়ে নিতে ১৬ সদস্যের যে আইনজীবী দলটি গঠন করেছে সরকার, সেই দলের প্রত্যেকেই এক একটি অঙ্গরাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল)। বৃহস্পতিবার আদালতে ৮৮ পৃষ্ঠার অভিযোগটিও জমা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নিজেদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত সার্বিক অপারেশনের অন্তত ৫টি ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছে কোম্পানিটি।

আরও বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রনের মাধ্যমে কৃত্রিমভাবে নিজের পণ্যের দাম বাড়ানো এবং নিজেদের পণ্যের হার্ডওয়্যার ও সফটওয়্যারে অন্যদের প্রবেশ ঠেকাতে অ্যাপল যেসব পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো আইনসিদ্ধ নয়।

বৃহস্পতিবার নিউ জার্সির ফেডারেল আদালতে অভিযোগ জমা দেওয়ার পর সংবাদ সম্মেলন করেছে মার্কিন সরকারের আইনজীবী দলটি। দলের অন্যতম সদস্য অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সংবাগদ সম্মেলনে বলেন, ‘স্মার্ট ফোনের বাজারে প্রতিযোগিতা থেকে দূরে থেকে সর্বোচ্চ মুনাফা নিশ্চিতের জন্য নিজেদের একচেটিয়া প্রভাবের অপব্যবহার করছে অ্যাপল,যা যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনে অপরাধ। ক্রেতাদের এমন কোনো কোম্পানির পণ্য চড়া মূল্য দিয়ে কেনা উচিত নয়, যেটি আইনের কোনো পরোয়া করে না।’

সংবাদ সম্মেলনে মেরিক গারল্যান্ড বলেন, ‘অ্যাপল কখনও চায় না যে তাদের আইফোনের অ্যাপস্টোরে যেসব অ্যাপ রয়েছে, সেসবের চেয়ে উন্নত কোনো অ্যাপ বাজারে আসুক। নতুন প্রতিযোগী অ্যাপের আগমন ঠেকাতে অ্যাপল নিয়মিত তার ‘অ্যাপ রিভিউ’ প্রক্রিয়ার অপব্যবহার করছে।’

গারল্যান্ড আরও বলেন, স্মার্টওয়াচের বাজার নিজেদের দখলে রাখতে আইফোনে এমন সফটওয়্যার ব্যবহার করছে অ্যাপল, যার ফলে অ্যাপলের নিজেদের কোম্পানির তৈরি স্মার্টওয়াচ ব্যতীত অন্য কোনো কোম্পানির স্মার্টওয়াচের সঙ্গে যেন আইফোনের সংযোগ স্থাপন সম্ভব হচ্ছে না।

এছাড়া নিজেদের ট্যাপ-টু-পে প্রযুক্তি সেবায় ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রবেশ করতে দিচ্ছে না কোম্পানিটি এবং এই সেবা নিজেদের একচেটিয়া দখলে রেখে বাজার থেকে অন্যায় ভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে।

‘অ্যাপ, বিভিন্ন পণ্য ও সেবার বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল, যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু তাই নয়, এমন না হলে ভোক্তারাও কম খরচে অনেক পণ্য ও সেবা পেতে পারত,’ সংবাদ সম্মেলনে বলেছেন গারল্যান্ড।

এদিকে মামলা দায়েরের পর এক প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে, তারা কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত নয় এবং কোম্পানি ‘সর্বশক্তি দিয়ে’ এসব ‘ভুয়া’ অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে।

অ্যাপলের মুখপাত্র ফ্রেড শেইনজ এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন , ‘তথ্য-উপাত্ত এবং আইনের ভিত্তিতে এ মামলা ভুল। অ্যাপল সর্বশক্তি দিয়ে এটি মোকাবিলা করবে।

সূত্র : বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa