Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন ব্যবহারে বিশেষ নিয়ম
আন্তর্জাতিক

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন ব্যবহারে বিশেষ নিয়ম

By Saiful IslamSeptember 9, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জেফ বেজোসকে আপকি কী হিসেবে চেনেন? তিনি একাধারে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান, মহাকাশ গবেষণা ও নির্মাতা সংস্থা ব্লু অরিজিনের মালিক এবং একজন বিলিয়নিয়ার বিনিয়োগকারী। নিজের রুটিন নিয়ে জেফ বেজোসের কিছু কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন ব্যবহারে বিশেষ নিয়ম

Advertisement

এবার বেজোস সম্পর্কে ভিন্ন আরেক তথ্য জানালেন তার বাগদত্তা লরেন সানচেজ। সাবেক টিভি শো হোস্ট সানচেজ বলেন, জেফ বেজোস তার ফোন ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্ন।

সানসেজের বরাতে পিপলস ডট কম জানায়, সকালে ফোন ব্যবহারের ক্ষেত্রে এই দম্পতির একটি নিয়ম রয়েছে। ঘুম ভাঙার পর ফোন ব্যবহারের পরিবর্তে মানসম্পন্ন সময় কাটাতে পছন্দ করেন তারা।

সানচেজ জানান, ঘুম থেকে উঠে নিজের এবং বেজোসের জন্য কফি বানান তিনি। এরপর কফিতে চুমুক দিতে দিতে একান্ত এবং জাদুকরী সময় কাটান তারা। কারণ ততক্ষণে বাচ্চারাও ঘুম থেকে উঠে না। পাশাপাশি ফোন থেকেও দূরে থাকেন তারা।

সানচেজ জানান, ‘এটি বেজোসের সকালের নিয়মগুলোর একটি। অন্তত সকালের কফি শেষ হওয়া পর্যন্ত স্ক্রিনের বাগড়া ছাড়াই সকালে বেজোসের সাথে বসা এবং কথা বলা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আর এজন্যই দিনের মধ্যে আমার সবচেয়ে পছন্দের সময় সকাল বেলা।’

নিজের রুটিন সম্পর্কে এক্সে পোস্ট করা এক ভিডিওতে বেজোস বলেছিলেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সকালে ঢিলে-তালে সময় কাটাতে ভালোবাসি। খবরের কাগজ পড়ি, কফি খেতে পছন্দ করি। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। সকালে ঢিলে-তালে সময় কাটানোর বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য সকাল ১০টার আগে আমি কোনো মিটিংয়ে বসি না।’

বেজোস-সানচেজ দম্পতির তিনটি সন্তান রয়েছে। ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরপরই বেজোস ২০১৯ সালে বেজোস-সানচেজের সম্পর্কের বিষয় প্রকাশ্যে আনেন। ২০২৩ সালে বাগদান সম্পন্ন হয় তাদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa