Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাপানের হোক্কাইডো ভার্সিটির অ্যাম্বাসেডর হলেন ড. তোফাজ্জল
জাতীয় শিক্ষা

জাপানের হোক্কাইডো ভার্সিটির অ্যাম্বাসেডর হলেন ড. তোফাজ্জল

By Hasan MajorJune 22, 20223 Mins Read

জাপানের হোক্কাইডো ভার্সিটির অ্যাম্বাসেডর হলেন ড. তোফাজ্জল

Advertisement
আব্দুল মান্নান: জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম।

তিনি বাংলাদেশ ও বিশ্ব বিজ্ঞান একাডেমি (টিডব্লিউএএস)’র ফেলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) এর প্রতিষ্ঠাতা পরিচালক।

আজ বুধবার এক বার্তায় অ্যাম্বাসেডর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি প্রেসিডেন্ট হাওকিন কায়োহিরো।

প্রেরিত বার্তায় বলা হয়, পহেলা জুলাই ২০২২ হতে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ের জন্য মো. তোফাজ্জল ইসলাম হোক্কাইডো ইউনিভার্সিটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড.মো.তোফাজ্জল ইসলাম জানান, ‘ধন্যবাদ জানাই হোক্কাইডো ইউনিভার্সিটিকে আমাকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগের জন্য। বিশ্ববিদ্যালয়টি তার এলামনাইদের মধ্যে শিক্ষা, গবেষণা এবং শিল্পে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী সর্বমোট ৩০ জনকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে আমি একজন হতে পেরে গর্ববোধ করছি।’

তিনি আরও বলেন, ‘এখানে যারা অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তারা উক্ত ইউনিভার্সিটির জ্ঞান এবং সাংস্কৃতিক আলো নিজ দেশ এবং বিভিন্ন অঞ্চলে ছডিয়ে দেয়া এবং এলামনাই এসোসিয়েশন গঠন, তা সক্রিয়করন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে নিজ দেশ বা অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্হাপনে নিয়ামক ভূমিকা পালন করে থাকেন।’

অধ্যাপক ড.মো. তোফাজ্জল ইসলাম বাংলাদেশে আধুনিক বায়োটেকনোলজির প্রয়োগে কৃষিতে একটি নতুন বিপ্লব সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১৬ সালে দেশের দক্ষিণাঞ্চলের ৮ জেলায় ১৫ হাজার হেক্টর জমিতে ঘটে যাওয়া গমের মহামারীর সংকটকালে তিনিই প্রথম রোগজীবাণু ছত্রাকটির জীবনরহস্য বিশ্লেষণের মাধ্যমে গমের শত্রু চিহ্নিত করে আলোড়ন সৃষ্টি করেন। ওই যুগান্তকারী গবেষণায় তিনি চারটি মহাদেশের ৩১ জন বিজ্ঞানীকে সম্পৃক্ত করে একটি জাতীয় সমস্যার সমাধান করেন। তার এ আবিষ্কারের ফলে রোগটির মোকাবেলা করার জন্য কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়ায় পরবর্তী বছর গম ফসলের ক্ষতি হ্রাস করা সম্ভব হয়।

বর্তমানে খাদ্য নিরাপত্তার জন্য চরম হুমকি গমের ব্লাস্ট রোগটি মোকাবেলায় তিনি জিন এডিটিং, ন্যানো টেকনোলজি, প্রোবায়োটিক ব্যাকটেরিয়াসহ আধুনিক বায়োটেকনোলজি প্রয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেন। সম্প্রতি তিনি গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণের একটি সহজ জীবপ্রযুক্তি আবিষ্কার করেছেন। যা বাংলাদেশসহ সারাবিশ্বের গম আমদানি-রপ্তানিতে (সঙ্গনিরোধে) গবেষণায় এবং কৃষকের মাঠে ব্যাপক ব্যবহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া তিনি ধান, গম এবং স্ট্রবেরিতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে সাশ্রয়ী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া প্রযুক্তি আবিষ্কার করে কৃষিক্ষেত্রে নতুন বিপ্লব ঘটান। ভেষজ উদ্ভিদ এবং অণুজীব থেকে এ পর্যন্ত তিনি ৫০টির অধিক রোগজীবাণু প্রতিরোধী নতুন প্রাকৃতিক যৌগ বা এন্টিবায়োটিক আবিষ্কার করেন। তার গুরুত্বপূর্ণ এসকল গবেষণাকর্মের জন্য তিনি সম্প্রতি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের প্লস বায়োলজিতে প্রকাশিত বিজ্ঞানীদের ডাটাবেস সম্পর্কিত এক প্রবন্ধে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দুই শতাংশ বিজ্ঞানীদের একজন এবং বাংলাদেশে জীবপ্রযুক্তি, কৌলিতত্ত্ব এবং অণুপ্রাণ বিজ্ঞানে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হওয়ার গৌরব অর্জন করেন।

অধ্যাপনা এবং গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক তোফাজ্জল ২০১৬ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হন।

মৌলিক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ দেশে-বিদেশে তিনি অনেক পুরষ্কার, গোল্ড মেডেল এবং অ্যাওয়ার্ড লাভ করেন। তন্মধ্যে, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী স্বর্ণপদক-২০১১ (২০১৪ সালে প্রদত্ত) এবং আইডিবি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৮, রোটারি ইন্টারন্যাশনাল ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড-২০১৭, কমনওয়েলথ ইনোভেশন এওয়ার্ড-২০১৯, কেআইবি বেস্ট প্রেজেন্টার পুরস্কার-২০১৬। কৃষি বিজ্ঞানে মৌলিক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পরপর দু’বার (২০০৪ এবং ২০০৭) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গবেষণা অ্যাওয়ার্ড এবং জাপানের জেএসবিবিএ শ্রেষ্ঠ তরুণ বিজ্ঞানী পদক-২০০৩ উল্লেখযোগ্য।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইম্প্যীক্ট ২০২২ রেংকিং অনুযায়ী হোক্কাইডো ইউনিভার্সিটি জাপানে ১ম এবং বিশ্ব ১০ম স্থান লাভ করে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি জাপানের প্রথম কৃষিতে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa