Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আ.লীগ নেতার বাধায় গুদামে নষ্ট হওয়ার আশংকা সরকারের দেয়া ত্রাণ
জাতীয় বিভাগীয় সংবাদ

আ.লীগ নেতার বাধায় গুদামে নষ্ট হওয়ার আশংকা সরকারের দেয়া ত্রাণ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 14, 2020Updated:May 14, 20202 Mins Read
আ.লীগ নেতার বাধায় গুদামে নষ্ট হওয়ার আশংকা সরকারের দেয়া ত্রাণ
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় ৫ শতাধিক হতদরিদ্র দুস্থ মানুষের ভাগ্যে ৭ দিনেও জোটেনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী।

সরকারদলীয় একটি প্রভাবশালী চক্রের বাধার মুখে পৌর মেয়র এ ত্রাণ সহায়তা দিতে পারছেন না। ফলে স্যাঁতস্যাঁতে গুদামে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে ত্রাণসামগ্রীগুলো।

পৌর মেয়র তারিক আবুল আলা জানান, ১২ জন ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই করে উলিপুর পৌরসভার ৫ শতাধিক দুস্থ মানুষের তালিকা প্রস্তত করা হয়। পরে পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গত শনিবার সকালে পৌরসভা চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী (মানবিক খাদ্য সহায়তা) বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

সে মোতাবেক উপকারভোগীদের যথাসময়ে উপস্থিত থাকতে মোবাইলে খবর দেয়া হয়। প্রতি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১টি মিষ্টি কুমড়া ও ১টি বিস্কুটের প্যাকেট।

বিতরণের পূর্ব মুহূর্তে উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌর মেয়রকে মোবাইলে বিতরণ বন্ধ রাখতে বলেন।

তারা জানান, লিস্ট যাচাই-বাছাই করব, তারপর বিতরণ হবে। এ হুমকিতে আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই।

হতাশা ব্যক্ত করে পৌর মেয়র বলেন, সরকারি ত্রাণ যদি সরকারি দলের নেতারাই বিতরণে বাধা দেয়, তাহলে আমরা কি করতে পারি। এ দিকে এ ঘটনায় উপস্থিত লোকজন ত্রাণ পাবে না জেনে হট্টগোল শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সমাধান না হওয়ায় হতাশ হয়ে ফিরে যেতে হয় তালিকাভুক্ত দুস্থদের। তারা প্রতিদিন যোগাযোগ করছেন। কিন্তু আমরা ত্রাণ দিতে পারছি না সরকারি দলের প্রভাবশালী এ নেতাদের সম্মতি না থাকায়।

তিনি বলেন, আমরা গত বৃহস্পতিবার ত্রাণসামগ্রী উত্তোলন করি। শুক্রবার রাতে সেগুলো প্যাকেটজাত করা হয়। এ সময় স্থানীয় এমপি অধ্যাপক এমএ মতিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরেরও সম্মতি নেয়া হয়। এর পরও বিতরণ করা যায়নি। ত্রাণে কাঁচামালসামগ্রী থাকায় তা পচে নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ত্রাণ বিতরণে বাধা দেয়ার কথা স্বীকার করে জানান, তালিকা যাচাই করে দেখা গেছে এর মধ্যে বেশ কয়েকজন পূর্বের সুবিধাভোগী রয়েছে। তাদেরকে বাদ দিয়ে নতুন করে তালিকা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আজ–কালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের জানান, বিষয়টি আমার জানা নেই। পৌরসভার জন্য স্বতন্ত্র কমিটি রয়েছে তারা এটা দেখভাল করবে। পৌরসভার ত্রাণ বিতরণে অন্য কোনো পক্ষের বাধা দেয়ার সুযোগ নেই। এ ঘটনায় আমার কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি।

বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু জানান, দলের কোনো নেতা বা কর্মী নির্ধারিত ত্রাণ কার্যক্রমে বাধা দিতে পারে না। তারা তালিকা যাচাই-বাছাই করতে যাবে কেন। এটা পৌরসভার কাজ পৌরসভাই করবে।  সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa