Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আইকিউ পরীক্ষায় আইনস্টাইন ও হকিংয়কেও ছাপিয়ে গেছেন মুসলিম শিশুটি
আন্তর্জাতিক

আইকিউ পরীক্ষায় আইনস্টাইন ও হকিংয়কেও ছাপিয়ে গেছেন মুসলিম শিশুটি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 15, 2022Updated:November 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারন্যাশনাল মেনসা অ্যাসোসিয়েশন আয়োজিত আইকিউ পরীক্ষায় এবার ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ১১ বছর বয়সী ব্রিটিশ শিশু ইউসুফ শাহ। আইকিউতে তিনি দুই স্কোরে ইতিহাসের কিংবদন্তী দুই বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়কেও ছাপিয়ে গেছেন।

আইকিউ পরীক্ষায় আইনস্টাইন ও হকিংয়কেও ছাপিয়ে গেছেন মুসলিম শিশুটি

Advertisement

ইন্টারন্যাশনাল মেনসা অ্যাসোসিয়েশন আয়োজিত আইকিউ পরীক্ষায় এবার ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ১১ বছর বয়সী ব্রিটিশ শিশু ইউসুফ শাহ। আইকিউতে তিনি দুই স্কোরে ইতিহাসের কিংবদন্তী দুই বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়কেও ছাপিয়ে গেছেন।

তবে তিনি কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে জানান। পরীক্ষার প্রকৃতি সম্পর্কেও তার জানাশোনা ছিল না। তবুও পরীক্ষা দিতে গিয়ে তার মাঝে কোনো শঙ্কা কাজ করেনি।

এ ব্যাপারে ইউসুফ শাহ ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি জানতাম, ইন্টারন্যাশনাল মেনসা অ্যাসোসিয়েশন আয়োজিত পরীক্ষাটি অনেক কঠিন। অনেকে তুখোড় মেধাবী মানুষ পূর্ব প্রস্তুতি নেয়ার পরও তাতে উত্তীর্ণ হতে পারে না। তথাপি আমার মধ্যে কোনো ভয় কাজ করেনি।

পরিবারের শঙ্কার কথা উল্লেখ ধরে তিনি বলেন, আমার পূর্ব প্রস্তুতি না থাকায় আমার পরিবার খুবই উৎকণ্ঠিত ছিল। ফলে এমন ঈর্ষণীয় ফলাফলে তারা খুবই অবাক হয়েছিলেন। হয়েছিলেন অনেক আনন্দিত।

তিনি আরো বলেন, ‘আইকিউ পরীক্ষায় আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। আমার সাথে আরো সাত-আটজন ছিলেন। তাদের মধ্যে দুইজন শিশু ও অন্যরা প্রাপ্তবয়স্ক ছিলেন।’

সাক্ষাৎকারে তিনি পছন্দের কাজ সম্পর্কে বলেন, আমি সব সময় এমন কিছু করতে পছন্দ করি, যা আমার মেধাকে শাণিত করে। এরপর তিনি পছন্দের কাজের তালিকা উল্লেখ করে বলেন, আমার সুডোকু পাজল, রুবিক কিউব, কম্পিউটার প্রোগ্রামিং, ব্যাডমিন্টন, পিয়ানো বাজানো, সাঁতার কাটা ও পড়াশুনা করতে ভালো লাগে। ভৌগলিক স্থান সম্পর্কেও আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি বিশ্বের সবদেশের রাজধানীর নাম জানি।

তিনি আরো বলেন, আমি জানুয়ারিতে গণিতের হুইজ আইকনিক কিউব খেলতে শুরু করি। মাত্র এক মাসের মধ্যে সেগুলো ভেঙে ফেলতে সক্ষম হই।

ইউসুফ শাহের রেকর্ড ফলাফলে আনন্দ প্রকাশ করে তার মা সানা বেগম বলেন, ‘আমরা তার সফলতায় খুবই গর্বিত। আমাদের পরিবারে সেই প্রথম আইকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।’

সাক্ষাৎকারে ইউসুফ শাহ কেমব্রিজ বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিত পড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এ সময় তিনি তার আট বছর বয়সী ছোট ভাই খালিদ বড় হলে আইকিউ পরীক্ষায় অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেনসা অ্যাসোসিয়েশন ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও প্রাচীনতম প্রতিষ্ঠান। উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিরা এর সদস্যপদ গ্রহণ করে থাকে। বিশ্বের আশিটি দেশে এর শাখা আছে। সদস্য রয়েছে লক্ষাধিক। প্রতিষ্ঠানটি আইকিউ পরীক্ষার তত্ত্বাবধান ও প্রত্যয়ন করে থাকে।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa