আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সরকার আইন মেনে চলবে এবং যথাসময়েই ব্রেক্সিট হবে। গতকাল শুক্রবার তিনি এই কথা বলেন। ৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকারবদ্ধ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের ক্ষোভ স্বাভাবিক ব্যাপার।

Advertisement
বরিস মনে করেন, বর্তমান পরিস্থিতি ইইউ’র বন্ধুদের মধ্যে এই ধারণা দিচ্ছে যে, পার্লামেন্ট ব্রেক্সিটের পথ বন্ধ করে দেবে কিংবা তারা সময় বাড়ানোর আবেদন করতে প্রধানমন্ত্রী বরিসকে বাধ্য করবে। এভাবে সমঝোতা করতে গেলে তা সত্যিই কঠিন হবে।-খবর রয়টার্সের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


