Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আইনি লড়াই করে হিজাবের পক্ষে রায় পেলেন ত্রিনিদাদের সেই নারী পুলিশ
আইন-আদালত আন্তর্জাতিক স্লাইডার

আইনি লড়াই করে হিজাবের পক্ষে রায় পেলেন ত্রিনিদাদের সেই নারী পুলিশ

By Protik HossainDecember 1, 2019Updated:December 1, 20192 Mins Read

আইনি লড়াই করে হিজাবের পক্ষে রায় পেলেন ত্রিনিদাদের সেই নারী পুলিশ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আদালতে আইনি লড়াই করে ত্রিনিদাদ-টোবাগো প্রজাতন্ত্রের এক নারী পুলিশ হিজাব পরিধান করার অনুমতি পেলেন। ওই মুসলিম নারী সেদেশের পুলিশ বাহিনীতে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। দীর্ঘ শুনানির পর আদালত হিজাব পরিধানের বিষয়ে ওই নারী পুলিশের পক্ষে রায় দিয়েছে।

ত্রিনিদাদ-টোবাগো প্রজাতন্ত্রের পুলিশ রিজার্ভ বাহিনীর নারী সদস্য ‘শ্যারন রূপ’ হিজাব পরিধানের অনুমতির পাশাপাশি পুলিশ বাহিনীর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার ডলার ক্ষতিপূরণও পেয়েছেন।

দায়িত্ব পালনের সময় ইসলামিক পোশাক পরা বৈষম্যমূলক নিষেধাজ্ঞার কারণে তাকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

শ্যারন রূপ ২০০৯ সালে পুলিশে যোগ দেন এবং ২০১৪ সাল থেকে নিয়মিত হিজাব ব্যবহার করেন। হিজাব ব্যবহারের ফলে তিনি বেশ কয়েকবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক ইউনিফর্ম লঙ্ঘের অভিযোগে অভিযুক্ত হন।

ত্রিনিদাদ-টোবাগো দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাজধানীর নাম পোর্ট অফ স্পেন। দেশটির মোট জনসংখ্যা ১৩ লাখের মধ্যে ৫ শতাংশ মুসলমান।

১৯৬২ সালের ১ আগস্ট ত্রিনিদাদ-টোবাগো স্বাধীনতা পায়। ছোট্ট এই দেশটিতে ১৩২টি মসজিদ রয়েছে। ত্রিনিদাদে ইসলাম গ্রহণ করার গড় উল্লেখযোগ্য। ঈদ উপলক্ষে ত্রিনিদাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়। অনেকটা স্বাধীনভাবে দেশটিতে মুসলমানরা ধর্ম-কর্ম পালন করে থাকেন। ত্রিনিদাদে দারুল উলুম দেওবন্দের অনুকরণে মাদরাসাও রয়েছে। ১৯৮৪ খ্রিস্টাব্দে মুফতি সাবিল আলী এখানে দারুল উলুম নামে মাদরাসা প্রতিষ্ঠা করেন। তাতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত মানসম্মত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে একটি ফতোয়া বিভাগও রয়েছে।

বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এটি শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, বরং পুরো ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান। এতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। এই মাদরাসার অধীনে বিয়ে পড়ানো, হালাল গোশতের তত্ত্বাবধান ও চাঁদ দেখা ইত্যাদি বিষয়ে মুসলমানদের দিক-নির্দেশনা প্রদান করা হয়। ত্রিনিদাদে মুসলমানদের রয়েছে নিজস্ব টিভি চ্যানেল। ত্রিনিদাদ থেকে প্রায় দুই হাজার মুসলমান প্রতিবছর হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa