Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আইসোলেশন থেকে পালানো যুবক আটক
বিভাগীয় সংবাদ

আইসোলেশন থেকে পালানো যুবক আটক

By Saiful IslamApril 9, 20202 Mins Read

আইসোলেশন থেকে পালানো যুবক আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনা হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনকে (২৫) আটক করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার তাকে আটক করে থানা পুলিশ। তার শরীরে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবুও পরিবারের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, ‘পাবনা থেকে পালানো রোগী সম্পর্কে তথ্য পেয়ে আমরা অনুসন্ধান শুরু করি। মোস্তাক আল মামুনের বাড়ি উপজেলার মাধবপাড়া গ্রামে। তার পিতার নাম আনিছুর রহমান। মামুনের বাড়ি ফেরার সংবাদ নিশ্চিত হয়ে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়। পরে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন,‘মামুনের মাঝে বর্তমানে করোনা আক্রান্তের উপসর্গ দেখা যাচ্ছে না। তারপরও মামুনসহ তার বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি।’

গত ৫ এপ্রিল জ্বর, সর্দি-কাশি ও মাথা ব্যাথা নিয়ে মামুন পাবনা বেড়া উপজেলার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে যান। গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কিন্তু মামুন শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিলেন। এরপর বুধবার বিকেলে সেবাকর্মীরা দেখতে পান মামুন ওয়ার্ডে নেই। রোগী পালিয়ে গেছেন তা নিশ্চিত হয়ে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে। করোনা পরিস্থিতিতে সন্দেহভাজন রোগীয় পলায়নের সংবাদ সারাদেশে আলোচনার জন্ম দেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa