Advertisement
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে ৮ টি বিভাগকে এক বছরের জন্য আউটকাম বেসড অ্যাডুকেশনের (ওবিই) কারিকুলাম অনুমোদন ও স্নাতকোত্তরের নতুন রেগুলেশন অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

গতকাল মঙ্গলবার(২৯ আগস্ট) অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সকাল ১১ টা থেকে এই কাউন্সিল শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে নয়টায়। প্রায় সাড়ে এগারো ঘন্টা অ্যাকাডেমিক কাউন্সিল শেষে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য।

অ্যাকাডেমিক কাউন্সিল সূত্রে আরো জানা যায়, ১৯ বিভাগের মধ্যে ৯টি বিভাগ আংশিক কারিকুলাম উপস্থাপন করেছে। তাদের আগামী ডিসেম্বরের মধ্যে পূর্নাঙ্গ কারিকুলাম উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে আর বাকি দুই বিভাগকে পূর্বের কারিকুলাম আগামী এক বছরের জন্য বর্ধিত করা হয়েছে।

এছাড়া একই অ্যাকাডেমিক কাউন্সিলে স্নাতকোত্তরের ডিগ্রি নেয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের অনুমোদন দেয়া হয়েছে। ‘টট’ নামে একটি পর্যায় রাখা হয়েছে সেখানে এক বছরের মেয়াদী ডিগ্রীতে শিক্ষার্থীরা শুধু থিওরি পড়বে। ‘মিক্সড’ নামে আরেকটি পর্যায় রাখা হয়েছে সেখানে শিক্ষার্থীরা থিওরি ও গবেষণা দুটোই পাবে। সর্বশেষ ‘রিসার্চ’ পর্যায়ের ডিগ্রির মেয়াদ হবে দুই বছর। এই দুই বছরে শিক্ষার্থীরা শুধুমাত্র গবেষণার সাথে সম্পৃক্ত থাকবে।

প্রসঙ্গত, আউটকাম বেইজড অ্যাডুকেশন বা ওবিই হলো এমন শিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর কী কী দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন সে বিষয়ে শিক্ষার্থীদের কী জানা এবং করতে সক্ষম হবেন তার একটি স্পষ্ট ধারণার উপর জোর দেওয়া হয়।

মেধাবীদের জন্য চার বৃত্তি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.