Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মহসিন খন্দকার নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আনোয়ারার ছেলে নাদিম খন্দকারও আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা মহসিন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।

আহত আনোয়ারা বেগমের ছেলে জনি খন্দকার জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা কালু খন্দকার ও চাচাতো ভাই মহসিন খন্দকারের মধ্যে বিরোধ চলছে তাদের। কালু খন্দকার ও মহসিন খন্দকার জায়গা লিখে দেয়ার জন্য তাদেরকে চাপ দিতে থাকেন। কিন্তু রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় মহসিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আনোয়ারা ও জনি এবং নাদিম আহত হন।

তবে যুবলীগ নেতা মহসিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আনোয়ারার স্বামী মৃত্যুর আগে তার ছোট ভাই কালু খন্দকারের কাছে জায়গা বিক্রি করে যান। আমরা আনোয়ারাকে বলেছি যেহেতু জায়গা বিক্রি করে গেছে তাই জায়গাটি দলিল করে দেয়ার জন্য। এ নিয়ে শুক্রবার আনোয়ারার বাড়িতে বৈঠক হয়। বৈঠকে জায়গাটি দলিল করে দেয়ার রায় হয়। কিন্তু রায় না মেনে আনোয়ারা ও তার দুই ছেলে চেয়ার ছুড়ে মেরে ফেলে দেন। পরে হাতাহাতি হলে আমিও ব্যথা পাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.