Advertisement
জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার (২ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিতে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. আমিনুর হক, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১নং নাফানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬নং রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আনিসুর হক, ৫নং ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হোসেন, ৬নং রনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজুল ইসলাম, ৪নং আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাফুজুর রহমান ও মো. রফিকুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, তাদের সঙ্গে বোচাগঞ্জ আওয়ামী লীগের কোনও রকম সম্পর্ক নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.