Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশজুড়ে ব্যাপক আলোচিত সিলেটের রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি এসআই (বরখাস্ত) আকবরকে ধরিয়ে দিতে সহায়তা করেন সিলেটের কানাইঘাটের সাহসী ব্যক্তি রহিম উদ্দিন। আর আকবরকে ধরার জন্য রহিম পাচ্ছেন ৫০ হাজার টাকা পুরস্কার।

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কানাডা প্রবাসী মো. জয়নাল আবেদীন জামিল রহিম উদ্দিনকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন।

সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন মো. জয়নাল আবেদীন। ফলে রহিম উদ্দিন পাচ্ছেন ৫০ হাজার টাকা পুরস্কার।

মো. জয়নাল আবেদীন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে আকবরকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া এলাকার রায়হান আহমদের মৃত্যুর এক মাসের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত ওই ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াকে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.