আন্তর্জাতিক ডেস্ক : ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে ২০২৪ সালের নির্বাচেন প্রার্থী হওয়ার  ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট। খবর এএফপির।

আগামী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প

এ সময় ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে বলরুমে জড়ো হওয়া কয়েকশ সমর্থককে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।

মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই জাতি কী হতে পারে তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি।

সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকাকে আবার উপরের দিকে রাখব।’

এর আগে ট্রাম্পের এক সহযোগী ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

উপস্থাপিকার পোশাক নিয়ে মীর সাব্বিরের বিস্ফোরক মন্তব্য, নেটদুনিয়ায় তোলপাড়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.