Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আগামীকাল সময়সীমা শেষ হলে আর সুযোগ দেয়া হবে না : ইরান
আন্তর্জাতিক

আগামীকাল সময়সীমা শেষ হলে আর সুযোগ দেয়া হবে না : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কMay 21, 2021Updated:May 21, 20212 Mins Read

আগামীকাল সময়সীমা শেষ হলে আর সুযোগ দেয়া হবে না : ইরান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের স্বাক্ষরিত তিন মাসের সাময়িক চুক্তির মেয়াদ আগামীকাল (শনিবার) শেষ হতে যাচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। খবর পার্সটুডে’র।

তিনি বলেছেন, এখন পর্যন্ত ভিয়েনা সংলাপে ইরানের দাবি পূরণ করা হয়নি; কাজেই প্রতিপক্ষকে এ ব্যাপারে আরেকবার সুযোগ দেয়া যাবে না।

ইরানের সঙ্গে তিন মাসের সাময়িক চুক্তি নবায়ন করতে আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি শিগগিরই ইরানে আসতে পারেন- কোনো কোনো গণমাধ্যমের এমন খবর সম্পর্কে আমুয়ি বলেন, গ্রোসির তেহরান সফরে আসতে সমস্যা নেই। কিন্তু তাকে ভিয়েনা আলোচনার মাধ্যমে ইরানের দাবি পূরণ করে আসতে হবে; তবেই তিনি ইরানের কাছে তার দাবি পেশ করতে পারবেন।

ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চতুর্থ দফা সংলাপের প্রতি ইঙ্গিত করে আমুয়ি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যেসব নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সব প্রত্যাহার করতে হবে।

আমুয়ি বলেন, শুধুমাত্র মুখে বা কাগজে সই করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে হবে না বরং বাস্তবে তা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে ইরান তার সুফল ভোগ করতে পারে।

ইরানের এই মুখপাত্র বলেন, কেবলমাত্র তখনই ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে।

আইএইএ’র সঙ্গে সাময়িক চুক্তি অনুযায়ী, ইরান তার পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে রেখেছিল। কিন্তু এর আগে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছিলেন, তিন মাসের মধ্যে ইরানের দাবি মানা না হলে আর পরিদর্শনের সুযোগ দেয়া হবে না এবং একইসঙ্গে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পক্ষ থেকে স্থাগিত সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa