Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আচরণবিধি লঙ্ঘন করলেন এমপি দুর্জয়, প্রার্থী বললেন ‘আমি কাউরে বলি নাই’
ঢাকা বিভাগীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন করলেন এমপি দুর্জয়, প্রার্থী বললেন ‘আমি কাউরে বলি নাই’

By Saiful IslamSeptember 14, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
আচরণবিধি লঙ্ঘন করলেন এমপি দুর্জয়, প্রার্থী বললেন ‘আমি কাউরে বলি নাই’

Advertisement

তিনি বর্তমান জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন। আসন্ন নির্বাচনে লড়তে তিনি বুধবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র জমা দেন। সেসময় জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এ এম নাঈমূর রহমান দূর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলদতানুল আজম খাঁন আপেল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দ্যেলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মহীউদ্দীনের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন ঘটনাস্থলে।

এই সমাগমের দায়ভার এড়িয়ে মহীউদ্দীন বলেন, ‘আমি নিজে গেছি, আমার মেম্বার, চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের নিয়ে গেছি। আমি তো এমপি বা কাউরে বলি নাই।’

এ বিষয়ে এমপি দূর্জয় জানান, প্রতীক বরাদ্দের পর থেকে জনপ্রতিনিধিরা প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবে না। এর আগ পর্যন্ত থাকলে বিধি লঙ্ঘন হয় না।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনী আইনে আছে, সরকারের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনি প্রচার বা নির্বাচনি কাজে থাকতে পারবেন না।সে হিসেবে এমপি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে পড়েন। এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার সময় সর্বোচ্চ ৫ জন থাকতে পারবে। এমপি উপস্থিত থাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।’

তিনি আরো জানান, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি অনাকাঙ্খিত দাবি করে ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘একজন এমপি যদি হঠাৎ করে চলে আসেন তাহলে আমাদের কী করার আছে? তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুধু প্রার্থী গোলাম মহীউদ্দীন আর তার ছেলে ছিলেন।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ সেপ্টেম্বর এবং ভোট অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa