Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার সন্ধ্যায় দুটি ট্রাকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে পদ্মার ইলিশ। সামনের কয়েক দিন একইভাবে ইলিশ ঢুকবে দেশটিতে।

বন্দর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ইলিশ এসেছে ১২ মেট্রিক টন। পশ্চিমবঙ্গে মূলত পদ্মা-মেঘনার মোহনা ভোলা-মনপুরা-পাথরঘাটা-চাঁদপুর থেকে ইলিশ আসে।

পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ অবশ্য দাবি করেছেন, ইলিশ এসেছে ২০ মেট্রিক টন।

প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার থেকে স্থানীয় বাজারে এই ইলিশ মিলবে শুনে উৎফুল্ল মানুষজন।

ইলিশের ওজন ৭০০-১২০০ গ্রাম বলে জানিয়েছেন মুকসুদ। ৭০০-১৩০০ রুপি কেজি দরে এ মাছ পাওয়া যাবে।

পেট্রাপোল বন্দর সূত্রে জানায়, চলতি বছর ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ আসার কথা। বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর একই সময়ে বাংলাদেশ থেকে ইলিশ ঢুকেছিল ৫০০ মেট্রিক টন।

পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারী সংস্থা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (হিলশা)  সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘‘এবার বাংলাদেশ সরকার যে ইলিশ রপ্তানি করছে, তাতে আমরা পুরোপুরি খুশি নই। আমরা চাই, বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি সম্পূর্ণ উন্মুক্ত করে দিক। অনেক ইলিশ আমদানিকারী বসে গিয়েছেন। সবাই ইলিশ আমদানি করার সুযোগ পাচ্ছেন না।’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.