Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আজ পবিত্র আশুরা
ইসলাম ধর্ম

আজ পবিত্র আশুরা

By Saiful IslamAugust 20, 20212 Mins Read
Advertisement

ধর্ম ডেস্ক : আজ শুক্রবার ১০ই মহরম, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে দিনটি ঘটনাবহুল, শোকাবহ ও তাৎপর্যময়। কারবালার হৃদয়বিদারক ঘটনার এই দিনটি মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন হিসেবেও স্মরণীয়। করোনা পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া, শোক ও পাইক মিছিল হচ্ছে না।

প্রতিবছর ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। তবে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে এবার ভিন্ন এক পরিবেশে দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হবে। তবে করোনার কারণে তাজিয়া মিছিল নিষিদ্ধ করায় ঘরোয়াভাবেই পবিত্র আশুরা পালিত হবে। যদিও ক’দিন আগে থেকেই রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ছোট শিশুরা আশুরা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন শুরু করে দিয়েছে।

দেশের আকাশে ১০ আগস্ট সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়। তাই ১১ আগস্ট থেকে শুরু আরবি হিজরী- ১৪৪৩ সালের মহরম মাস। আর আজ ২০ আগস্ট শুক্রবার ১০ মহরম পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারী ছুটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আজ সংবাদপত্রগুলো বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করবে। এ ছাড়া রেডিও এবং বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেল পবিত্র আশুরার তাৎপর্য তুলে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে আজ শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রাজধানীতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেশের শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবছর ১০ মহরম উপলক্ষে কারবালার ঘটনাবহ দিনকে স্মরণ করে নানা কর্মসূচী পালন করে। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে।

ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণের কারণে পবিত্র আশুরার তাজিয়া মিছিল হবে না বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদেশে বলা হয়। এই আদেশে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ মুসলমান স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবাদত-বন্দেগি পালন। এছাড়া রাজধানীসহ সারাদেশের মসজিদে বিশেষ কর্মসূচী নেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে অনেকেই এই দিনে অধিক পুণ্য লাভের আশায় দান-খয়রাতসহ নানা ধরনের এবাদত বন্দেগি পালন করবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

February 5, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

February 4, 2026
শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

February 3, 2026
Latest News
হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

শবে বরাত

শবে বরাতের আমল ও করণীয় : যেভাবে কাটাবেন পবিত্র রজনী

Shab-e-Barat

শবে বরাত : মুক্তি ও রহমতের এক অনন্য রজনী

শবে বরাত

‘শবে বরাত’ উপলক্ষে প্রচলিত কতিপয় বিদআত

শবে বরাত

শবে বরাত কী? যে কারণে মর্যাদার

শব-ই-বরাতের ফজিলত

পবিত্র শব-ই-বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

Sob

শবে বরাতে যেসব আমল করবেন

Sob e Barat

শব-ই-বরাতের গুরুত্ব ও আমল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.