Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আজ শুরু এসএসসি পরীক্ষা, ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে
জাতীয় শিক্ষা

আজ শুরু এসএসসি পরীক্ষা, ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়। বৃহৎ এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা। এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

আজ শুরু এসএসসি পরীক্ষা, ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে

Advertisement

পরীক্ষা সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। ক রো না র প্রাদুর্ভাব, বন্যাসহ নানা অনিশ্চয়তা শেষে অবশেষে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে গত কয়েক দিন ধরে নিম্নচাপের প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে রাজধানীতে খোঁড়াখুঁড়িসহ নানা কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ‘বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে তারা কেন্দ্র সচিবদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এখন পর্যন্ত কোথাও কেন্দ্রের কোনো সমস্যা হচ্ছে না। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ এছাড়া পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ যে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গতকাল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি  পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

মাইকিং করে ৩০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa