Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আজারবাইজানে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ফাঁস
আন্তর্জাতিক

আজারবাইজানে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ফাঁস

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 3, 20212 Mins Read
আজারবাইজানে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ফাঁস
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ নামে স্পাইওয়্যার দিয়ে আজারবাইজানে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েল। পেগাসাস দিয়ে আজারবাইজানের শীর্ষ কর্মকর্তাদের টেলিফোনে আড়িপাতা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ’র।

আজারবাইজানে দুর্নীতিবিরোধী সাংবাদিকদের গবেষণা ক্লাবের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেগাসাস’ স্পাইওয়্যার দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট, তার স্ত্রী ও ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং দেশটির এক হাজারের বেশি সাংবাদিকের মোবাইলে আড়িপাতা হয়েছে।

এতে কোনো সন্দেহ নেই, দখলদার ইসরায়েল বহু দিন ধরে পেগাসাসের মতো স্পাইওয়্যারসহ বিভিন্ন কৌশলে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের ব্যবহার করছে।

গুপ্তচরবৃত্তি কাজে ব্যবহৃত ইসরায়েলের কুখ্যাত পেগাসাস তৈরির উদ্দেশ্য সম্পর্কে বলা যায়, যেসব দেশের সরকার তাদের বিরোধী পক্ষের ওপর নজরদারি করার জন্য ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার কিনেছে এখন দেখা যাচ্ছে ওই সরকারগুলোই ইসরাইলের ফাঁদে পড়েছে। কেননা এতে করে ওই সরকারগুলোই এখন ইসরায়েলের যেকোনো অন্যায় দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ককেশীয় অঞ্চল, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের আরব সরকারগুলো সবচেয়ে বেশি ইসরায়েলি হুমকির মুখে পড়েছে এবং আগামীতে তাদের সামনে আরো বিপদ অপেক্ষা করছে।

পাশ্চাত্যের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনে যেসব দেশের সরকার তাদের বিরোধী রাজনৈতিক দল, গ্রুপ, নেতা ও সাংবাদিকদের ফোনে আড়ি পেতে গুপ্তচরবৃত্তি করছে তাদের মধ্যে আজারবাইজান, কাজাখস্তান, বাহরাইন, পোল্যান্ড, ভারত, মেক্সিকো, মরক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কথা উল্লেখ করা যায়।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এসব সরকার ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিরোধীদের ওপর যে গুপ্তচরবৃত্তি করছে সে সংক্রান্ত অভিযোগ অস্বীকার করছে। আজারবাইজান সরকারের বিরুদ্ধেও বিরোধীদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। যদিও এখন খোদ আজারবাইজান সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেই ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। অর্থাৎ কেউই ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হাত থেকে নিরাপদ নয়।

গত তিন দশকের ঘটনাবলীতে দেখা যায় আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সব সময়ই ওই দেশটির প্রেসিডেন্ট এলহাম আলিয়েভসহ অন্যান্য পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে গেছে। এভাবে আজারবাইজানের প্রশাসন, রাজনৈতিক অঙ্গন, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামরিক ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে ইসরায়েল প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে আজারবাইজান বর্তমানে বিরাট হুমকির মুখে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa