Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আদালত চত্বর থেকে আসামি-আইনজীবীসহ ৪ জনকে অপহরণ
বিভাগীয় সংবাদ রাজশাহী

আদালত চত্বর থেকে আসামি-আইনজীবীসহ ৪ জনকে অপহরণ

By Saiful IslamSeptember 23, 20193 Mins Read

8

Advertisement

জুমবাংলা ডেস্ক : পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে একটি মামলার দুই আসামি ও তার আইনজীবীসহ চারজনকে আদালত চত্বর থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এরপর তাদেরকে ব্যাপক মারপিট করে তিন জনকে আহত করে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার আসামিরা (জামিনপ্রাপ্ত) হলেন নাটোর জেলার বরাইগ্রাম থানার ভরতপুর গ্রামের তফিজ উদ্দিন মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা, সহিদ মোল্লা ও তাদের আইনজীবী সাইদুর রহমান চৌধুরী।

অপরজন হলেন আসামি সাঈদ মোল্লার শ্বশুর জাহাঙ্গীর আলম। তিনি সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ ইকবাল লিটন জানান, সোমবার দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এনএস ২৪০/১৮ মামলার পূর্ব নির্ধারিত চার্জ গঠনের দিন ধার্য ছিল। বাদি ও আসামিপক্ষের লোকজন উপস্থিত ছিলেন আদালতে। পরে আদালত থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় আদালত চত্বরের গেট থেকে দুই আসামি ও তাদের একজনের শ্বশুর এবং আইনজীবীসহ ৪ জনকে জোর করে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনা জানার পর আইনজীবীরা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশি তৎপরতার এক পর্যায়ে সন্ত্রাসীরা অপহৃতদের ব্যাপক মারপিট শেষে পাবনা সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ছেড়ে দেয়। পরে তাদের মধ্যে দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপহরণের শিকার পাবনা আইনজীবী সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান চৌধুরী জানান, মামলার কার্যক্রম শেষে তিনি মক্কেল ও তাদের স্বজনদের সাথে নিয়ে আদালত চত্বর থেকে বের হন। এমন সময় প্রধান গেটের সামনে থেকে ৯/১০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের পথরোধ করে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারা গাড়ির ভেতরেই মারপিট শুরু করে। এক পর্যায়ে সদর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের কাছে নিয়ে ছেড়ে দেয়। পরে চেয়ারম্যানের সহায়তায় গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি (আইনজীবী) আইনজীবী সমিতিতে ফিরে এসে তার সহকর্মীদের বিষয়টি জানান।

ওই আইনজীবী আরও জানান, হাসপাতালে নিরাপত্তার অভাব বোধ করায় আবু সাঈদ মোল্লা এবং শহিদ মোল্লাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিখোঁজ জাহাঙ্গীর আলমকে এখনো (সোমবার সন্ধ্যা পর্যন্ত) খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।

পাবনা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইজীবীদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল বাদি হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে আমি চিকিৎসার জন্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং আইনজীবীকে কোর্ট চত্বরে পাঠিয়ে দেই।

পাবনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামীমা আকতার বলেন, ঘটনার সাথে সাথেই পুরো শহরে পুলিশি অভিযান শুরু হয়। পরে সন্ত্রাসীরা বাধ্য হয়ে অপহৃতদের উপজেলা চত্বরে রেখে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। সূত্র : বাংলাদেশ জার্নাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

July 9, 2026
Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

July 9, 2026

Latest News

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa