Advertisement

জুমবাংলা ডেস্ক: উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা চালানোর অভিযোগের মামলায় দিনাজপুরে বিএনপির সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকসহ ২৭ জন ইটভাটা মালিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে বিচারক আহমদ ভূঞা এই আদেশ দেন।

আসামিরা হলেন- দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ.জেড. এম রেজয়ানুল হক, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুর রহমানসহ মোট ২৭ জন।

উচ্চ আদালতে রিট করার অজুহাতে তার আদেশনামা জালিয়াতি করে এই ২৭ জন মালিক ইটভাটা চালিয়ে আসছিলেন বলে জানা যায়।

এই মামলায় সরকার পক্ষের পিপি ছিলেন, আজিজুল ইসলাম জুগলু এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.নুরুজ্জামান জাহানী।

জালিয়াতির অভিযোগে সাবেক এমপি, রাজনীতিবিদ. বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকসহ ২৭জন ইট ভাটার মালিককে একই সাথে জেল-হাজতে প্রেরণের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.