আন্তর্জাতিক ডেস্ক: প্রায় আধা কিলোমিটার দীর্ঘ কাগজে নিজ হাতে কোরআন লিখেছেন মুস্তফা ইবনে জামিল (২৭)। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যুবক জামিলের এতে তার প্রায় সাত মাস সময় লেগেছে।
কোরআন লিখলেন জামিল

Advertisement

এ ব্যাপারে জামিল বলেন, এত বড় কাজের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি কাশ্মীরে খুঁজেছিলাম পাইনি। তাই দিল্লিতে যেতে হয়েছিল। কাজ শেষ করার পর আমি বাড়ি ফিরেছিলাম।

জামিল বলেন, আমার হাতের লেখার উন্নতির জন্য ক্যালিগ্রাফি চর্চা শুরু করি। সেজন্য আমি অল্প অল্প করে কোরআনের আয়াত লেখা চর্চা করতাম। আর তখন থেকেই মাথায় আসে কোরআন লেখার বিষয়টা। আমি প্রতিদিন ১৮ ঘণ্টা করে কোরআন লিখতাম।

কাশ্মীরে ক্যালিগ্রাফি হারিয়ে যাচ্ছিল। তবে জামিল তার কাজ দিয়ে অন্যদের উৎসাহ দিতে চান। ভবিষ্যতে এমন আরও কাজ করতে চান বলেও জানিয়েছেন এই যুবক।

পবিত্র ওমরাহ পালন আরও সহজ করল সৌদি আরব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.