
সোমবার দিবাগত রাতে জেলা পুলিশের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফুটপাতের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খানসহ জেলা ও পুলিশ হেড কোয়ার্টারের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, জেলায় বেশ কয়েকদিন ধরে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শীতে এইসব অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



