
আরব ইয়ুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস আয়োজিত এই প্রতিযোগিতায় ইয়ুথ লিডার হিসেবে বিশ্বের ৫১৫৬ জন প্রতিযোগীর মধ্যে গ্লোবাল বিভিন্ন ইস্যু ও কোভিড -১৯ এ বিশেষ অবদানের জন্য বিশ্বের ৪২ টি দেশের ৪২ জন ইয়ুথ লিডাররা পাচ্ছেন এ সম্মাননা।
শাহাবাজ মিয়া শোভন বলেন, বাংলাদেশের তরুণদের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ অর্জনের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতি পাবার জন্য মনোনিত হওয়ায় অনেক আনন্দিত। আমার জাগ্রত তারুণ্যের সারাদেশের ৪৭টি ইউনিটের প্রায় ১২ হাজার ভলানটিয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা। মানসিক স্বাস্থ্যে স্বয়ংসম্পূর্ণ, তথ্য প্রযুক্তিনির্ভর, মাদকমুক্ত, বেকারত্ব মুক্ত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ইতিবাচক তরুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো আজীবন।’
আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী ডোবাইয়ে অনুষ্ঠিত সম্মেলন থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



