Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে ত্রাণ ও সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

আফগানিস্তানে ত্রাণ ও সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 25, 20213 Mins Read

আফগানিস্তানে ত্রাণ ও সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: দিন দিন তীব্র হয়ে ওঠা খাদ্যসঙ্কট ও মানবিক বিপর্যয় রোধে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খাদ্যসামগ্রী, ত্রাণ ও অর্থসহায়তা পাঠাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা’র।

শুক্রবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ লেনদেন বিষয়ক নির্বাহী সংস্থা ট্রেজারি বিভাগ সম্প্রতি দু’টি সাধারণ লাইসেন্স বা বৈধতাপত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম লাইসেন্সের অধীনে যুক্তরাষ্ট্রের সরকার, এনজিও এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থাসমূহ আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার বা তাদের সহযোগী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে অর্থ লেনদেন করতে পারবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র সরকার বা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থা যদি তালেবান বা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আর্থিক যোগাযোগ স্থাপন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সরকার বা সংশ্লিষ্ট সংস্থাকে ওই লাইসেন্স নিতে হবে।

দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা উপকরণ পাঠানোর জন্য চালু করা হয়েছে দ্বিতীয় লাইসেন্সটি। যুক্তরাষ্ট্রের সরকার বা দেশটির সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট সব বেসরকারি সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি ও বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক আন্দ্রেয়া গাকি স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফাগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে থাকা তালেবান গোষ্ঠী গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে। দেশটিতে নতুন একটি সরকারও গঠন করেছে তারা; সেই সরকারের মন্ত্রিসভার সবাই পুরুষ।

তালেবান বাহিনী ও তার সহযোগী হাক্কানি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। ফলে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে জমা থাকা প্রায় ১ হাজার কোটি ডলার তুলতে পারছে না আফগানিস্তানের নবগঠিত তালেবান সরকার।

পাশপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো সংস্থার পক্ষেও এতদিন পর্যন্ত আফগানিস্তানে অর্থ, খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছিল না নিষেধাজ্ঞার কারণে।

এদিকে, জাতিসংঘ সম্প্রতি জানিয়েছে, আফগানিস্তানের প্রায় দুই কোটি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেক, খাদ্য ও ওষুধ সংকটসহ চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এই বিপর্যয়ের একটি কারণ যুদ্ধ-সংঘাত এবং অপর কারণ গত চার বছরের মধ্যে দুইবার খরার প্রকোপ, যার ফলে চলতি বছর মারাত্মকভাবে ব্যহত হয়েছে আফগানিস্তানের কৃষি উৎপাদন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সপ্তাহে বলেছেন, আফগানিস্তান বর্তমানে `নাটকীয় মানবিক বিপর্যয়ের’ দ্বারপ্রান্তে অবস্থান করছে। জাতিসংঘ আফগানিস্তানের সংকটপীড়িত সাধারণ জনগণের পাশে থাকবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ বিভাগের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ‘আমরা আফগানিস্তানের সাধারণ জনগণ চরম সঙ্কটের মধ্যে আছেন- এটা আমরা জানি এবং বুঝতে পারি। আমরা সবসময়েই আফগান জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদেরকে সবরকম মানবিক সহায়তা ‍দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

‘কিন্তু বৈশ্বিক সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে তালেবান ও তার সহযোগীদের ওপর আমাদের যে নিষেধাজ্ঞা রয়েছে তা নিকট বা দূর ভবিষ্যতে প্রত্যাহারের কোনো সম্ভবনা আপাতত নেই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

June 22, 2026
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026

Latest News

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa