Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২৪
আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২৪

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 21, 2020Updated:মার্চ 21, 20202 Mins Read

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২৪

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একটি নিরাপত্তা ঘাঁটিতে তালেবানদের হামলায় কমপক্ষে ২৪ জন সেনা নিহত হয়েছেন। খবর দ্যা নিউইয়র্ক টাইমস’র।

দেশটির দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশের ঘাঁটিতে শুক্রবার ভোরে ওই হামলায় চালানো হয়। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গত ২৯ ফেব্রুয়ারি করা শান্তিচুক্তির পর এটাই তালেবানদের প্রথম বড় হামলা।

জাবুল প্রদেশের রাজধানী কালাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ার্মাল বলেন, কিছু অনুপ্রবেশকারী ঘুমন্ত সৈনিকদের ওপর হামলা চালিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।

জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদ প্রধান আত জান হক বায়ান বলেন, হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ১৪ সদস্য এবং পুলিশ বাহিনীর ১০ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছে। এই হামলার সঙ্গে তালেবান যোদ্ধাদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের সংখ্যা নিশ্চিত করে গভর্নর রাহামতুল্লাহ ইয়ার্মাল বলেন, হামলাকারীরা সেনাবাহিনীর দুটি হামভি যানে হামলা করে পালিয়ে যায়। তাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি পিকআপও ছিল।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ করোনাভাইরাস মোকাবেলায় কাজের সুবিধার্থে তালেবানদের অস্ত্রবিরতি চুক্তির আহ্বান জানানোর একদিন পর ওই হামলা চালানো হলো।

তার মতে, আফগানিস্তানের সেনাবাহিনীর তালেবানদের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার পরও তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তালেবান ও আফগান সরকার প্রস্তাবিত বন্দি বিনিময় নিয়ে বিরতিহীন আলোচনা করে চলেছে। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি অনুসারে পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তি দেয়ার কথা।

তবে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাত্র ১,৫০০ বন্দি মুক্তি দেয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। বাকি সাড়ে তিন হাজার বন্দি আলোচনা শুরুর পর মুক্তি দেয়া হবে বলে জানিয়েছিলেন।

তালেবানরা সরকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সরকার চুক্তি মোতাবেক বন্দি মুক্তিও শুরু করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa