Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক আফগানিস্তানের হেলমন্দে সেনা-তালেবান সংঘর্ষ
আন্তর্জাতিক

আফগানিস্তানের হেলমন্দে সেনা-তালেবান সংঘর্ষ

By জুমবাংলা নিউজ ডেস্কমে 17, 2021Updated:মে 17, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ঈদ শেষ হতেই শুরু সংঘর্ষ। আফগানিস্তানে সেনা ও তালেবানের মধ্যে। সেনার দাবি, ২১ জন তালেবানের মৃত্যু হয়েছে। খবর ডয়চে ভেলে’র।

ঈদের জন্য তিনদিনের যুদ্ধবিরতি ছিল। সময়সীমা শেষ হতেই রোববার থেকে দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আবার শুরু হয়েছে সেনা ও তালেবানের লড়াই। হেলমন্দের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তালেবানই যুদ্ধবিরতি ভেঙে সেনাকে আক্রমণ করেছে।

কিন্তু তালেবানের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এএফপি-কে বলেছেন, ”তালেবানকে কেউ যেন দোষ না দেয়। সেনাই প্রথমে অপারেশন শুরু করেছে।”

সেনার দাবি, এখনো পর্যন্ত ২১ জন তালেবান মারা গেছেন।

ঈদের জন্য তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। শনিবার সেই সময়সীমা শেষ হয়। তারপর রোববার থেকেই আবার সংঘর্ষ শুরু হয়েছে।

তবে ঈদের দিনেও আফগানিস্তানে সহিংসতা হয়েছে। কাবুলের ঠিক উত্তরে একটি মসজিদে বোমা বিস্ফোরণ হয়। ১২ জন মারা যান। ইসলামিক স্টেট বা আইএস এর দায় স্বীকার করেছে। তারা কাবুলে বেশ কিছু ইলেকট্রিক সাব স্টেশনও ধ্বংস করেছে বলে জানিয়েছে।

কাতারে আলোচনা

সরকার ও তালেবানের মধ্যে আলোচনাও আবার শুরু হয়েছে। দোহায় সপ্তাহান্তে আলোচনা হয়েছে। তালেবান টুইট করে জানিয়েছে, দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।

অ্যামেরিকা সিদ্ধান্ত নিয়েছে, ১১ সেপ্টেম্বরের মধ্যেই তাদের বাকি সেনা আফগানিস্তান থেকে দেশে ফিরবে। সেই সঙ্গে ন্যাটোর দেশগুলির সেনাও আফগানিস্তান ছাড়বে। শুক্রবারই কান্দাহারে একটি বিমানঘাঁটি আফগান সেনার হাতে তুলে দিয়েছে অ্যামেরিকার সেনা। আফগানিস্তানের প্রেসিডেন্ট অবশ্য দাবি করেছেন, দেশরক্ষার ক্ষমতা সেনার আছে।

চীনের উদ্বেগ

চীন শনিবার জানিয়েছে, আফগানিস্তান থেকে অ্যামেরিকা তাড়াহুড়ো করে সেনা সরিয়ে নিচ্ছে। তারা জাতিসংঘকে আরো বড় দায়িত্ব নেয়ার আবেদন জানিয়েছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের বিদেশমন্ত্রীকে বলেছেন, তাড়াহুড়ো করে মার্কিন সেনা প্রত্যাহারের প্রভাব এই অঞ্চলে পড়বে। এর ফলে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

জুন 8, 2026
রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

জুন 8, 2026
সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

জুন 8, 2026
Latest News
বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

নারী প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক

ভিসা ফি মওকুফ

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

প্রবাসীকে গ্রেপ্তার

সৌদিতে প্রায় ৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

হামলা

ইসরায়েলে ইরানের হামলা, তেহরানে পাল্টা হামলা ‘করতে দেবেন না’ ট্রাম্প

পদত্যাগ

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

গমচাষীদের পাওনা পরিশোধ নির্দেশ পেজেশকিয়ানের

গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ পেজেশকিয়ানের

কাবা শরিফের ইমাম

হাজিদের যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কাবা শরিফের ইমাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa