Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ৮৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে। শুক্রবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যখন বলা হচ্ছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তালেবানের দখলে তখন এমন তথ্য আন্তর্জাতিক মহলে বিস্ময় জাগাচ্ছে। আফগান সরকার তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছে। তবে সরকারের স্থানীয় কর্মকর্তারা বলছেন বিদেশি সেনা প্রত্যাহারের পর শক্তিশালী হয়েছে তালেবান।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সৈন্যরা যত দেশে ফিরছেন, আফগানিস্তানজুড়ে তালেবানের প্রশাসন তত দৃশ্যমান হচ্ছে। দেশের যেসব এলাকা এত দিন নিয়ন্ত্রণে করতে পারেনি তারা, সেসবও দ্রুত নিয়ন্ত্রণে আসছে। সব মিলে দেশটির ৪২১ জেলার প্রায় অর্ধেকে সুবিধাজনক অবস্থায় আছে তালেবান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমান তালেবানের একটি প্রতিনিধি দল রাশিয়ায় অবস্থান করছে। এই প্রতিনিধি দল আফগানিস্তানের ৮৫ শতাংশ তাদের দখলে এই তথ্য জানিয়ে রাশিয়াকে নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের মাটি বিদেশে আক্রমণের জন্য আর ব্যবহৃত হবে না।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর কাবুল থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ৬ থেকে ১২ মাসের মধ্যে তালেবান যোদ্ধারা রাজধানী শহর দখল করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.