Advertisement

স্পোর্টস ডেস্ক : বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। হারতে হারতে কোণঠাসা সিলেট থান্ডার ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারলো না। মোহাম্মদ মিঠুনের ৪৭ রানের ইনিংসের পরও ৬ উইকেটে ১৪৩ রানেই আটকে গেছে সিলেট।  জবাবে ব্যাটিং করছে রাজশাহী রয়্যালস।  এই মূহুর্তে ১উইকেট হারিয়ে ৮ ওভার শেষে ৮০ রান রাজশাহীর।

টস জিতে ব্যাটিং বেছে নেয়া সিলেট শুরু থেকেই স্বস্তিতে ছিল না। রাজশাহী রয়্যালসের বোলারদের হাত খুলে খেলতে পারেননি কেউ। ঝড় তুলতে চেয়েছিলেন ওপেনার আবদুল মজিদ। কিন্তু ১১ বলে ২ ছক্কায় ১৬ রান করেই সাজঘরের পথ ধরতে হয় তাকে।

আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার খেলেন ৩৩ বলে ২৫ রানের ধীরগতির এক ইনিংস। জনসন চার্লস আউট হন ৭ বলে ৮ রান করে। তবে মোহাম্মদ মিঠুন আর শেরফান রাদারফোর্ড দলকে লড়াকু স্কোর গড়ে দেয়ার চেষ্টা করেছিলেন।

তাদের জুটিটা ভাঙে ভুল বোঝাবুঝিতে। ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৭ রান করা মিঠুন রানআউট হয়ে যান। এরপর ১১ বলে ২টি করে চার ছ্ক্কায় ২৫ রান করা রাদারফোর্ডও ফেরেন।

১২৯ রানে ৬ উইকেট হারানো সিলেট পরে লোয়ার অর্ডারদের নিয়ে আর বেশি কিছু করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানেই থেমেছে স্বাগতিকদের ইনিংস।

রাজশাহীর অলক কাপালি ১ ওভারে ১৪ রান খরচ করলেও তুলে নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান আর আবু জায়েদ রাহী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.