
মিয়ানমারের সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যকার সংঘাত বন্ধে শান্তি আলোচনার প্রেক্ষাপটে গত বছরের সেপ্টেম্বরে রাখাইনের মংডু, বুথিডাং, রাথেডাং ও মাইবোন এবং চিন রাজ্যের একটি শহরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হয়। জুনে প্রথমবার দেশটির বেশকিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তখনকার চারটি শহরে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাখাইন ও চীন রাজ্যের পাঁচটি শহরে ইন্টারনেট নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগামী তিন মাস এসব এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। টেলিনরের বিবৃতিতে বলা হয়েছে, তারা উন্মুক্ত যোগাযোগে বিশ্বাস করে।
মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।
গত বছরের নভেম্বরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানায় জাতিসংঘ। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় মিয়ানমারের মর্যাদার ওপর প্রভাব পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



