Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী : আব্দুর রাজ্জাক
জাতীয় বিভাগীয় সংবাদ

আওয়ামী লীগ আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী : আব্দুর রাজ্জাক

By জুমবাংলা নিউজ ডেস্কJune 6, 20222 Mins Read

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি আজ সোমবার (০৬ জুন) বলেছেন, বর্তমান আওয়ামী লীগ আগের যে কোন সময়ের তুলনায় অনেক সুসংহত ও শক্তিশালী এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে।

আওয়ামী লীগ আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী : আব্দুর রাজ্জাক
ফাইল ছবি
Advertisement

দলের এই অবস্থাকে ধরে রাখতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নাম করে যারা বিভিন্ন অপকর্মে জড়িত ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের মাধ্যমে দলের সুনাম ক্ষুন্ন করছে, তাদেরকে দলের নেতৃত্বে আনা যাবে না।

মন্ত্রী আরো বলেন, যারা দলের বিপদে-আপদে সকল আন্দোলন সংগ্রামে সামনে থাকবে, তাদেরকে নেতা নির্বাচন করতে হবে, দলে জায়গা দিতে হবে।

ড. আব্দুর রাজ্জাক আজ সোমবার সকালে টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, রাজাকার, আলবদর, বিএনপিসহ স্বাধীনতাবিরোধী শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছে। তিনি বলেন, ওই অপশক্তির উদ্দেশে বলতে চাই, ‘৭৫ সালে আমরা বুঝতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী,  তাঁর হৃদয় ছিল আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল। তিনি কিছু মানুষকে, কিছু কুচক্রীকে বিশ্বাস করেছিলেন।

মন্ত্রী বলেন,  কিন্তু আজকের সুসংহত ও শক্তিশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন মূল্যে এই অপশক্তির মূলোৎপাটন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের নেত্রী,  মানবতার নেত্রী। তাঁকে হত্যা করতে চাইলে এদেশের জনগণ  ও সারা বিশ্বের নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াবে।

ভরা মৌসুমেও চালের দাম না কমার প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, করোনাভাইরাসের মহামারী,  ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধিসহ নানা কারণে চালের দাম কিছুটা বেড়েছে। শীঘ্রই চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, এ বছরও পর্যাপ্ত পরিমাণ চাল উৎপাদন হয়েছে। দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার হবে না, খাদ্যের কোন সংকট হবে না। গত ১৪ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও  না খেয়ে মারা যায় নি, কোন মানুষ না খেয়ে থাকার কষ্ট করে নি।

তিনি আরো বলেন, আমাদের যে সম্পদ রয়েছে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তাতে যে কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারব।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এবং  প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa