Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘আব্বুকে যে লোকটা মেরেছে তার ফাঁসি কখন হবে মা?’
ঢাকা বিভাগীয় সংবাদ

‘আব্বুকে যে লোকটা মেরেছে তার ফাঁসি কখন হবে মা?’

By Saiful IslamOctober 20, 20192 Mins Read

murder
গোয়ান্দ ঘাট থানায় নিহত ইমদাদুলের স্ত্রী ও মেয়েসহ স্বজনরা
Advertisement
জুমবাংলা ডেস্ক : গোয়ালন্দে চাঞ্চল্যকর ইমদাদুল হত্যার প্রধান আসামি জাহিদ শেখকে (৩০) শনিবার দিনগত রাতে উপজেলার উজানচর জামতলার হাট এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

তিনি উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের ইউনুছ মাতুব্বারের ছেলে।

ইমদাদুলের স্বজনরা রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আসেন ঘাতক জাহিদ শেখকে দেখতে।

সেখানে ইমদাদুলের ৪ বছর বয়সী কন্যাশিশু জান্নাতুল ফেরদৌসের কান্না ও আবেগঘন দাবিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

সে বারবার তার মাকে বলতে থাকে ‘আব্বুকে যে লোকটা মেরেছে তার ফাঁসি কখন হবে মা? আমরা দেখব না?’

এ সময় চোখের পানি মুছতে মুছতে মা শিল্পী আক্তার বলছিলেন, ‘হবে মা, তোমার আব্বুকে যে মেরেছে তার ফাঁসি অবশ্যই হবে।’

এভাবেই থানায় বাবাহারা ফুটফুটে মেয়ে ও তার মায়ের কথোপকথন শুনে সত্যিই আবেগ ধরে রাখা অসম্ভব।

কাছে যেতেই ফুটফুটে শিশুটি জানায়, আব্বুর খু’নিকে পুলিশ ধরে এনেছে। আমরা তার ফাঁসি দেখতে এসেছি। শিশুটির কথায় মনে হচ্ছিল ওর কোনো নিয়ম-কানুন দেখার ধর্য্য নেই।

জানা গেছে, গত ১৮ আগস্ট নিখোঁজ হওয়ার ১দিন পর পদ্মা নদী থেকে ইমদাদুল সরদারের লা’শ উদ্ধার করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই আলীরাজ সরদার বাদী হয়ে জাহিদ শেখকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হ’ত্যা মামলা দায়ের করেন।

নিহত ইমদাদুলের বাবা জাহাঙ্গীর সরদার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ‘ইমদাদুল আমার বড় সন্তান। ওর মৃ’ত্যু শোক এ জীবনে শেষ হবে না। খু’নি এতদিন গ্রেফতার না হওয়ায় আমরা বিচার নিয়ে শঙ্কিত ছিলাম। আজ খু’নি গ্রেফতার হয়েছে, আশাকরি ওর ফাঁসিও আমি দেখে যেতে পারব।’

গোয়ালন্দ ঘাট থানার এসআই শহর আলী বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর পলাতক আসামি জাহিদকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa